সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই উইলিয়ামসন

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার

ওয়ানডের পর এবার বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও খেলবেন না কেইন উইলিয়ামসন। যদিও তাকে অধিনায়ক করেই ১৩ সদস্যের দল ঘোষণা করেছিল নিউজিল্যান্ড ক্রিকেট।
কিন্তু হাঁটুর ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। উইলিয়ামসনসহ এই সিরিজে দেখা যাবে না হ্যামস্ট্রিং চোটে পড়া কাইল জেমিসনকেও।
দুজনের না থাকা নিয়ে কিউই কোচ গ্যারি স্টিড বলেন, কেইন ও কাইল দুজনকেই আমরা সামনের দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া সিরিজে সম্ভাব্য সেরা অবস্থায় পেতে চাই। মেডিকেল স্টাফ এবং সংশ্লিষ্ট খেলোয়াড়ের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের জন্য পুনর্বাসন ও কন্ডিশনিংই সেরা উপায় মনে হয়েছে।
তাদের পরিবর্তে দলে ডাকা হয়েছে রাচিন রবীন্দ্র ও জ্যাকব ডাফিকে। দুজনই ওয়ানডে সিরিজের দলে আছেন। এদিকে উইলিয়ামসন না থাকায় কিউইদের নেতৃত্ব দেবেন বাঁহাতি অফ স্পিনার মিচেল স্যান্টনার।
আগামী ২৭ ডিসেম্বর নেপিয়ারে হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ২৯ ও ৩১ ডিসেম্বর শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মাউন্ট মঙ্গানুইয়ে।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড
মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি ও টিম সাউদি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories