সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ব্রাজিল-আর্জেন্টিনার দুই সেমির রেফারি নিয়ে সতর্কতা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৭৫ বার

এবার আর সহজ সমীকরণের পথে হাঁটেনি কোপা আমেরিকার আয়োজকরা। কোয়ার্টার ফাইনালে যেমনটা দেখা গেছে, তেমনটা হচ্ছে না। ব্রাজিলের ম্যাচে আর্জেন্টিনার রেফারি আর আর্জেন্টিনার ম্যাচে দেখা গেছে ব্রাজিলের রেফারি। এরপরই মনে করা হচ্ছিল এই নিয়মেই সেমিফাইনালের রেফারি নির্বাচন করা হবে। কিন্তু এবার কোপা আমেরিকায় সেই সিদ্ধান্ত পাল্টে যাচ্ছে।

দুই সেমিফাইনাল ম্যাচে দায়িত্বে পেলেন ভেনেজুয়েলা ও চিলির দুই রেফারি। সহকারী হিসেবেও এই দুই ম্যাচে নেই ব্রাজিল-আর্জেন্টিনার রেফারি। আয়োজক সংস্থা কনমেবল সতর্ক থেকেই নিয়োগ দিয়েছে দুই সেমির রেফারি।

মূলত বিতর্ক এড়াতেই নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। দুই দেশের ফুটবল দ্বৈরথে বৈরিতা গল্পও তো আর নতুন নয়। এবার যেন সেটা রেফারিংয়েও ছড়িয়ে না যায় তাই এমন কৌশল। কোপার সেমিতে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর পাঁচটায় ব্রাজিল মুখোমুখি হবে পেরুর। যেখানে মূল রেফারির দায়িত্বে থাকবেন চিলির রবার্তো তোবার। ভিডিও এসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকবেন প্যারাগুয়ের দারলিস লোপেজ।

বুধবার সকাল ৭টায় দ্বিতীয় সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। যেখানে রেফারি হিসেবে থাকবেন ভেনেজুয়েলার হেসুস ভ্যালেনজুয়েলা। ভিডিও এসিস্ট্যান্ট রেফারির দায়িত্বে থাকবেন চিলির হুলিও বাসকুনান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories