বুধবার, ১৩ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

ইন্দুরকানীতে ভুয়া দলিল লেখকসহ আটক ২

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৬১ বার

পিরোজপুরের ইন্দুরকানীতে সাব-রেজিষ্ট্রি অফিসে ভুয়া নামজারি ও ভুয়া দাখিলা দিয়ে দলিল করতে গিয়ে দলিল লেখকসহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাতে সাব-রেজিষ্ট্রি অফিসের অফিস সহকারী স্বপন কুমার বাদী হয়ে দলিল লেখক রেজাউল গাজীসহ ৩ জনকে আসামি করে ইন্দুরকানী থানায় জালিয়াতি মামলা দায়ের করেন।
জানা যায়, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক রেজাউল করিম গাজী মঙ্গলবার সাব-রেজিস্ট্রার কার্যালয় একখানা দলিল রেজিষ্ট্রি করার জন্য কাগজপত্র দাখিল করেন। জমা দেওয়া কাগজপত্র যাচাই-বাছাই করে নামজারি ও দাখিলার কাগজ ভুয়া প্রমাণিত হয়।
সাব-রেজিস্ট্রার অফিস থেকে ইন্দুরকানী থানা পুলিশকে জানালে দলিল লেখক মো. রেজাউল করিম গাজী ও মো. আবু বক্কর সিদ্দিককে গ্রেফতার করা হয়। কৌশলে দাতা রিজিয়া পালিয়ে যায়।
দাতা রিজিয়া জানান, আমার কাছ থেকে দলিল লেখক খালেক গাজীর ছেলে দলিল লেখক মো. রেজাউল করিম গাজী কাগজপত্র ঠিক দেওয়ার কথা বলে নামজারি বাবদ ৯ হাজার, জমির দাখিলার জন্য ২ হাজার টাকা নিয়েছে। আমি এই ভুয়া কাগজপত্রের বিষয়ে কিছুই জানি না ।
নাম প্রকাশে অনুচ্ছিক একাধিক লোকে জানান, দলিল লেখক রেজাউল করিম গাজী দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতারণা কাজে জড়িত।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, ইন্দুরকানী সাব-রেজিষ্ট্রি অফিস থেকে একটি প্রতারণা মামলা দেওয়া হয়েছে।
উক্ত মামলায় দলিল লেখক রেজাউল গাজীসহ দু’জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার (২০ ডিসেম্বর) আদালতে পাঠানো হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories