সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

জয়পুরহাটে দুই ট্রেনে আগুন, প্রধান ৩ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩
  • ৭৬ বার

পৃথক দুটি ট্রেনে আগুন দেয়ার ঘটনায় প্রধান ৩ আসামিকে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ। শুক্রবার (২২ ডিসেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- জয়পুরহাট নিশিপাড়া মহল্লার অপু, তাইজুল ইসলাম এবং আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর গ্রামের মমিন।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন জানান, গত ৪ ডিসেম্বর ভোরে জয়পুরহাটের পাঁচবিবি রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস এবং ১৫ ডিসেম্বর রাতে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে উত্তরা এক্সপ্রেস মেইল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ওই দুটি ঘটনার প্রধান আসামি অপু, তাইজুল ও মমিন। শুক্রবার ভোরে অভিযান চালিয়ে তাদের জয়পুরহাটের নিশিপাড়া ও আক্কেলপুরের রুকিন্দিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories