আগামী বছরের ১৭ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডিলেড এবং ব্রিসবেন টেস্টকে সামনে রেখে ১৫ সদস্যের টেস্ট দল গঠন করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
১৫ সদস্যের টেস্ট দলে ৭ জন নতুন মুখ। টেস্ট খেলতে অনীহা প্রকাশ করা রাখা হয়নি মায়ার্স ও জেসন হোল্ডারকে। ইনজুরির কারণে জেডেন সিলসও পড়েছেন বাদ।
ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট দল থেকে বাদ পড়েছেন জার্মেইন ব্ল্যাকউড, রেমন রেইফার, রাকিম কর্নওয়াল, শ্যানন গ্যাব্রিয়েল ও জোমেল ওয়ারিকান।
স্কোয়াডে নতুন মুখ ব্যাটার জাচারি ম্যাককাসকি, উইকেটকিপার টেভিন ইমলাচ, অলরাউন্ডার জাস্টিন গ্রিভস, কাভেম হজ, পেসার আকিম জর্ডান ও শামার জোসেফ। ৭ মাস পর টেস্ট দলে ফিরেছেন গুদাকেশ মোতি।
অস্ট্রেলিয়ার মাটিতে নিটক অতীতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট রেকর্ড বলার মতো নয়। ১৯৯৭ সাল থেকে সর্বশেষ সফর পর্যন্ত ১টি টেস্ট জয়ের বিপরীতে হেরেছে ১৪টিতে। একদল নতুন ক্রিকেটারদেরকে নিয়ে এবারের অস্ট্রেলিয়া মিশন আরও কঠিন হবে, তা বলাই বাহুল্য। তবে নতুনদের নিয়েই কঠিন চ্যালেঞ্জে অবতীর্ন হতে চায় ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্স ক্রিকইনফোকে বলেছেন- ‘বেশ ক‘জন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে না পাওয়ায় দল গঠনে প্রভাব পড়েছে। তবে, গত বছর ঘরোয়া ক্রিকেটে লাল বলের ক্রিকেটে শক্তিশালী প্রোগ্রাম পরিচালিত হওয়ায় বেশ কজন প্রতিভাময়ী ক্রিকেটারকে পেয়েছি। তাদেরকে অবশ্যই দক্ষতা প্রদর্শনের সুযোগ দেওয়া উচিত। অস্ট্রেলিয়া অ্যাওয়ে সিরিজ সবসময়ই চ্যালেঞ্জ, কিন্তু আমরা আমাদের দলে আত্মবিশ্বাসী।’
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড: ক্রেইগ ব্রাফেট (অধিনায়ক), ত্যাগনারায়ণ চন্দরপল, আলিক আথানাজে, কার্ক ম্যাকেঞ্জি, জশুয়া ডা সিলভা, আলজারি জোসেফ, কেমার রোচ, কেভিন সিনক্লেয়ার, জাচারি ম্যাককাসকি, টেভিন ইমলাচ, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আকিম জর্ডান, শামার জোসেফ ও গুড়াকেশ মোতি।
Leave a Reply