মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

স্বামীর বাড়িতে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৪৩ বার

ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর বাড়িতে সুমা আক্তার (২০) নামে এক গৃহবধূ গলায় ওড়না পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের উত্তর পাড়ায় এই ঘটনা ঘটে। রাতে লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন।
সুমা আক্তার উপজেলার সুলতানপুর ইউনিয়নের জাংগাল গ্রামের আরজু মিয়ার মেয়ে ও সেন্দ গ্রামে উত্তর পাড়ার জামাল মিয়ার ছেলে ওমান প্রবাসী মামুন মিয়ার স্ত্রী ছিলেন।
হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, ২ বছর আগে সুমাকে উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের উত্তর পাড়ার ওমান প্রবাসী মামুন মিয়ার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে দেন। বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য স্বামী, শাশুড়ি ও ননদ প্রায়ই মারধর করতো। তাদের অত্যাচার সহ্য না করতে পেরে বুধবার বিকেলে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে সুমা আত্মহত্যার চেষ্টা করে। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সুমার দুলাভাই শরীফ আহমেদ বলেন, সুমা কোনো দিন আত্মহত্যা করতে পারে না। সুমাকে হত্যার পর শ্বশুর বাড়ির লোকেরা ফাঁসিতে ঝুলিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের শাস্তির দাবি জানান তিনি।
ওসি মো. আসলাম হোসেন জানান, ঘটনার খবর পেয়েছি। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories