চলতি বছর দারুণ খেলছেন জোকোভিচ। পরিকল্পনা মতই এগোচ্ছেন সার্বিয়ান এ টেনিস তারকা। তাই ফেদেরারের মনে হয়ে এবার উইম্বলডন জিতবেন জোকোই, ‘নোভাকের এই বছরটা দারুণ কাটছে। প্রতিটি ম্যাচ জেতার জন্য ও সঠিক পরিকল্পনা করে এগোচ্ছে। সেটা এক কথায় অনবদ্য। অস্ট্রেলীয় ওপেনের পর ফরাসি ওপেনেও নোভাক নিজের নামের প্রতি সুবিচার করেছে। তাই আমার মতে চলতি উইম্বলডনেও নোভাকই ফেভারিট ও যোগ্যতম ব্যক্তি। খুব পরিশ্রম করছে। ওকে হারানো বেশ কঠিন হবে।’
এখন পর্যন্ত ২০ করে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন ফেদেরার এবং রাফায়েল নাদাল। অন্যদিওক জোকোভিচের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যা ১৯টি। সেক্ষেত্রে এ বারের উইম্বলডন জিতলেই ফেদেরার ও নাদালকে ছুঁয়ে ফেলবেন ‘জোকার’। তবুও এমন সময় এই সার্বিয়ান তারকার ভূয়সী প্রশংসা করলেন ফেদেরার, ‘যে সাফল্য এই মুহূর্তে জোকোভিচ পাচ্ছেন তিনি সেটা পাওয়ার যোগ্য।’
শনিবার উইম্বলডনের শেষ ১৬-য় রেকর্ড সংখ্যক ১৮ তম বার পৌঁছেছেন ফেদেরার। আর সেই ম্যাচ শেষেই এই সুইস তারকা জানালেন যে জোকোভিচ এই উইম্বলডন জয়ের যোগ্য দাবীদার।
এরইমধ্যে চলতি বছর অস্ট্রেলীয় ওপেন ও ফরাসি ওপেন নিজের করে নিয়েছেন জোকোভিচ। এ বার তার চোখ উইম্বলডন ও ইউএস ওপেনে। এই দুটি শিরোপা জিততেই টেনিস সফরের ‘ক্যারিয়ার স্ল্যাম’ জয়েরও নজির গড়েবেন জোকো।
Leave a Reply