সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ভারত থেকে ২৯ টন পেঁয়াজ আমদানি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৩ বার

ভারত সরকার পেঁয়াজ রপ্তানি বন্ধের ১৩ দিন পর ২৯ মেট্রিক টন পেঁয়াজ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় আমদানিকারক শহিদুল ইসলামের পুরনো এলসির টেন্ডার করা দুটি ভারতীয় পেঁয়াজবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করে। ভারতে লিখিত অনুমতি পেতে বেশ কিছু দিন সময় লাগায় পেঁয়াজের গুণগত মান কিছুটা নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন আমদানিকারকেরা।
আমদানিকারক শহিদুল ইসলাম শহিদ জানান, গত ৭ ডিসেম্বর ভারত সরকার পূর্ব ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়। এতে চরম বিপাকে পড়তে হয় আমদানিকারকদের। ভারতের রপ্তানিকারকরা পুরনো এলসির টেন্ডার করা পেঁয়াজগুলো রপ্তানির জন্য বাণিজ্য মন্ত্রণালয়ে আবেদন করলে তারা অনুমতি পান। এরপর কিছু আইনি জটিলতা থাকায় এতো দিন পেঁয়াজগুলো রপ্তানি করতে পারেনি।
তিনি আরও বলেন, পেঁয়াজগুলো বেঙ্গালুরুসহ বিভিন্ন প্রদেশ থেকে আমদানি করা হয়। সেখান থেকে আসতে অন্তত এক সপ্তাহ সময় লাগে। এর সঙ্গে রপ্তানি বন্ধের পর ভারতে ১৩ দিন গাড়িতে রপ্তানির জন্য আটকে ছিল পেঁয়াজ। এতে পেঁয়াজের গুনগত মান খারাপ হয়েছে। ফলে পাইকাররা পেঁয়াজ কিনতে আগ্রহ দেখাচ্ছে না।
পেঁয়াজের পাইকারি ক্রেতা রজিত আলী জানান, বাজারে ভারতীয় পেঁয়াজের চাহিদা ব্যাপক। পেঁয়াজ আমদানির খবরে বন্দরে পেঁয়াজ কিনতে এসেছি। কিন্তু এসে দেখি পেঁয়াজগুলো ভারতে দীর্ঘদিন আটকে থাকায় গাছ গজিয়েছে। এই পেঁয়াজ কিনলে লোকশান গুনতে হবে। তাই পেঁয়াজ না কিনেই ফিরে যেতে হচ্ছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories