বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

হিলি দিয়ে বাংলাদেশ-ভারতে যাতায়াতের সুযোগ সপ্তাহে তিন দিন

জেলা প্রতিনিধি, দিনাজপুর
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৮৮ বার

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সপ্তাহে তিন দিন বাংলাদেশ ও ভারতে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। তবে এ ক্ষেত্রে দুই দেশের বিশেষ অনুমতি নিতে হবে। গতকাল রবিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই সংক্রান্ত একটি আদেশ হিলি ইমিগ্রেশন চেকপোস্টে এসে পৌঁছেছে। 

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেকেন্দার আলী জানান, চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভারতে গিয়ে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা এখন থেকে সপ্তাহে তিন দিন হিলি স্থলবন্দর দিয়ে দেশে ফিরতে পারবেন। একই ভাবে ভারতীয় পাসপোর্টধারী যাত্রীরাও বাংলাদেশ থেকে ফিরতে পারবেন এবং আসতে পারবেন। এ ছাড়া চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ অনুমতি নিয়ে বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা আবার ভারতে যেতে পারবেন।
 
সেকেন্দার আলী আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশের বিশেষ শাখা হয়ে আসা একটি আদেশ হাতে পেয়েছি। ওই আদেশে বলা হয়েছে, প্রতি সপ্তাহের রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার বাংলাদেশ ও ভারতে পাসপোর্টধারী যাত্রীরা আসা-যাওয়া করতে পারবেন। তবে এই দুই দেশের বিশেষ অনুমতি ছাড়া কেউ যাওয়া-আসা করতে পারবেন না।স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর ও মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন থেকে গত ২৯ জুন এক সিদ্ধান্তে জানানো হয়েছে, এখন থেকে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকেরা অনুমোদিত স্থলবন্দরগুলো দিয়ে (হিলি, বেনাপোল, আখাউড়া, সোনামসজিদ, দর্শনা ও বুড়িমারী সীমান্ত) সপ্তাহে তিন দিন বাংলাদেশে প্রবেশ করতে পারবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১ থেকে ১৪ জুলাই পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories