শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী কুমিল্লা সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দেবে বিএসএফ একদিনে ৩ বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী মহাষষ্ঠী অধিবাসের মধ্যদিয়ে শুরু এ বছরের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজায় সীমান্তবর্তী জেলা ছাড়াও গোপালগঞ্জসহ ৩ জেলায় থাকছে বিজিবি মোতায়েন এবছর শারদীয় দুর্গাপূজায় নাশকতার ঝুঁকি নেই , নিরাপত্তায় মাঠে আছে ৬ হাজারের বেশি এসআরবি সদস্য বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স, প্যারিসে রেকর্ড ১ হাজার ২৬০ জন গ্রেপ্তার ফেসবুক লাইভ করে তৌহিদী জনতা জড়ো করা ফজলুল হক আমিনী প্রধান আসামী কুমিল্লা সীমান্ত থেকে দুই পুলিশ সদস্যকে ধরে নিয়ে গেল ভারতীয় বিএসএফ পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু

রাজশাহীতে করোনা ইউনিটে আরও ১৮ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, রাজশাহী
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৮৭ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত্যু হয়।রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, মৃত ১৮ জনের মধ্যে ৫ জন করোনা পজিটিভ ছিলেন। আর ১২ জন ভর্তি ছিলেন করোনার উপসর্গ নিয়ে। ১ জনের মৃত্যু হয়েছে করোনা নেগেটিভ হওয়ার পর। মৃতদের মধ্যে রাজশাহীর ৮ জন, ১ জন চাঁপাইনবাবগঞ্জের, নাটোরের ৩, নওগাঁর ৪, কুষ্টিয়া ও পাবনার ১ জন করে রয়েছেন। হাসপাতালের করোনা ইউনিটে গত পাঁচদিনে ৮২ জনের মৃত্যু হল। জুন মাসে এ হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছে ৩৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়ে ৬৯ জন নতুন রোগী রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ৪৯৫ জন চিকিৎসা নিচ্ছেন। ওই হাসপাতালে করোনা বিশেষায়িত শয্যা সংখ্যা মোট ৪০৫টি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories