সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

টস হেরে ব্যাটিংয়ে ভারত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৯ বার

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। তাই আজ দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের সামনে সিরিজে জয়ের লক্ষ্য। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিতের ম্যাচে টস জিততে পারেনি ভারত।
আজ (মঙ্গলবার) গেবেরহাতে টস জিতেছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। টস জিতে ভারতের অধিনায়ক লোকেশ রাহুলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
ভারত অবশ্য ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়েছে। প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পরের বলেই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে গেছেন ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (৪)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬.৩ ওভারে ভারতের সংগ্রহ ১ উইকেটে ২৭ রান। সাই সুদর্শন ১৬ আর তিলক ভার্মা ৫ রানে অপরাজিত আছেন।
ভারতীয় একাদশ
রুতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক ও উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন, রিংকু সিং, অক্ষর প্যাটেল, অর্শদিপ সিং, কুলদীপ যাদব, আভেশ খান ও মুকেশ কুমার।
দক্ষিণ আফ্রিকা একাদশ
রিজা হেনড্রিকস, টনি ডি জর্জি, রসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম (অধিনায়ক), হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, ওয়ান মুল্ডার, কেশব মহারাজ, লিজার্ড উইলিয়ামস, নান্দ্রে বার্জার, বেউরান হেনড্রিকস।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories