মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

ঢাবিতে ভর্তি পরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তি পরীক্ষার জন্য অনলাইনে আবেদন আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হবে। দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত।
ঢাবির কেন্দ্রীয় ভর্তি বিষয়ক ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ইউনিটে ভর্তির জন্য নির্ধারিত শর্ত পূরণ করেছেন কেবল তারাই ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।
ভর্তিচ্ছুকরা ১৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে ৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের (admission.eis.du.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।
ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভর্তির আবেদন ফি হিসেবে ১ হাজার ৫০ টাকা চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের (সোনালী, জনতা, অগ্রণী, রুপালী) যেকোন শাখায় অথবা অনলাইনে ডেবিট বা ক্রেডিট কার্ড, মোবাইল ফিনান্সিয়াল সেবা ব্যবহার করে জমা দিতে হবে।
শিক্ষার্থীরা বিজ্ঞান ইউনিট, কলা-আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ব্যবসায় শিক্ষা ইউনিট, চারুকলা ইউনিটে আবেদন করতে পারবেন। আবেদনের যোগ্যতাসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটে উল্লেখ থাকবে।
কলা-আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি, ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা ২৪ ফেব্রুয়ারি, বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১ মার্চ এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে।
আগামী ৮ ফেব্রুয়ারি থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ঘন্টা আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories