মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

রবির শিক্ষক সমিতির নির্বাচনে ফখরুল-রিফাত প্যানেল জয়ী

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৭১ বার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির ২০২৪ মেয়াদের নির্বাচনে “বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ” জয়লাভ করেছে। রবির শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মো: ফখরুল ইসলাম, সহ-সভাপতি পদে সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ তানভীর আহমেদ, কোষাধ্যক্ষ পদে বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান মো: রিফাত-উর-রহমান, যুগ্ম সম্পাদক পদে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শারমিন সুলতানা, কার্যনির্বাহী সদস্য পদে অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বরুণ চন্দ্র রায়, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বিজন কুমার, ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান নুসরাত জাহান এবং সংগীত বিভাগের সহকারী অধ্যাপক দেবশ্রী দোলন জয়লাভ করেছে।
নির্বাচনে বিজয় লাভের পর এক প্রতিক্রিয়ায় শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি ড. মো: ফখরুল ইসলাম সমিতির সদস্যবৃন্দকে ধন্যবাদ জানান তাদের সমর্থনদানের জন্য। তিনি বলেন, সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। বিশ্ববিদ্যালয় নিমার্ণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এমন এক প্রেক্ষাপটে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি। শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় রবি বিশ্বকবি রবীন্দ্রনাথের নামের প্রতি সুবিচার করবে এই প্রত্যাশা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁরই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দুজনেই রবীন্দ্র অনুরাগী। বিশ্বজনের নিকট রবীন্দ্রনাথকে চিরসমুজ্জ্বল রাখতে রবি সদা সচেষ্ট।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো: রিফাত-উর-রহমান বলেন, রবির প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে ২০১৮ সালে। ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের পরিসর বৃদ্ধি পাচ্ছে। রবির সকল শিক্ষক যেন তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারে এবং একইসাথে বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস রেখে প্রগতিশীল সমাজ গড়ে তুলতে সক্ষম হয়, সে লক্ষ্য নিয়ে কাজ করতে বদ্ধপরিকর। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্বকবির নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। বঙ্গবন্ধুর সে স্বপ্নের বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যেহেতু বিশ্বকবির নামে রবি প্রতিষ্ঠিত হয়েছে। এজন্য রবিকে বিশ্বমানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য মানসম্মত গবেষণার পরিবেশ নিশ্চিত করতে হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories