শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

ডিইউজের সদস্যদের মাঝে টিসিবির ফ্যামেলী কার্ড বিতরণ

শিমু আক্তার
  • আপলোডের সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৭ বার

ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্যদের মাঝে টিসিবির ফ্যামেলী কার্ড বিতরণ করা হয়েছে। প্রথম পর্যায়ে ১০৩ জন সদস্য সাংবাদিকদের হাতে টিসিবির ফ্যামেলী কার্ড তুলে দেন ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন।
জাতীয় প্রেসক্লাবে ডিইউজে কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সদস্যদের মাঝে কার্ড বিতরণ করা হয়।
ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন, আজকে প্রথম ধাপে টিসিবির ফ্যামেলী কার্ড আমরা বিতরণ করছি। পর্যায়ক্রমে সকল সদস্য সাংবাদিকদের আমরা কার্ড পাওয়ার ব্যবস্থা করব। আমরা কল্যাণ তহবিলে একটি সম্মানজনক পরিমাণের অর্থ জমা করার চেষ্টা করছি। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের রুটিরুজি ও মর্যাদা রক্ষার লড়াইয়ে এগিয়ে যাব। সংগঠনকে আরো গতিশীল করতে সদস্যদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন বলেন, দীর্ঘদিন চেষ্টার পর আমরা আজকে সদস্য সাংবাদিকদের হাতে টিসিবির ফ্যামেলী কার্ড তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আগামী দিনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সদস্যদের পাশে আরও সক্রিয়ভাবে থাকবে।
ডিইউজের কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী ও নির্বাহী পরিষদ সদস্য আসাদুর রহমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ।
এসময় উপস্থিত ছিলেন ডিইউজের দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, কল্যাণ সম্পাদক জুবায়ের রহমান চৌধুরী, নির্বাহী পরিষদ সদস্য দুলাল খান, আসাদুর রহমান, সলিমুল্লাহ সেলিম, আনোয়ার হোসেন, রেহানা পারভীন, সফিকুল করিম সাবু, ডিইউজের সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ প্রমুখ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories