সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিজয় দিবস উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৮০ বার

মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির উদ্যোগে ১৬ ডিসেম্বর (শনিবার) ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান, এফসিএ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, ডাইরক্টের মোঃ জয়নাল আবেদীন ও প্রফেসর ড. কাজী শহীদুল আলম।
স্বাগত বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ।
অনুষ্ঠানে ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মো. সিরাজুল করিম, সৈয়দ আবু আসাদ, প্রফেসর ড. মো. ফসিউল আলম, খুরশীদ-উল-আলম, মোহাম্মদ নাসির উদ্দিন, এফসিএমএ, বোরহান উদ্দিন আহমেদ ও শওকত হোসেন, এফসিএ, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মো. আলতাফ হুসাইন, শরী‘আহ সুপারভাইজরি কমিটির সদস্যসচিব প্রফেসর ড. মুহাম্মাদ আব্দুস সামাদ, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. নাইয়ার আজম, মো. জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী মো. রেজাউল করিম ও মিফতাহ উদ্দীন, আইবিটিআরএর প্রিন্সিপাল মো. নজরুল ইসলামসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
এর আগে সকালে ব্যাংকের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। একই উপলক্ষ্যে ১৪ ডিসেম্বর ২০২৩ ব্যাংকের জোন অফিসগুলো এবং সব শাখা ও উপশাখায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories