মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

৮৫ কোটি টাকায় বিক্রি হলো মেসির বিশ্বকাপের জার্সি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৬ বার

কাতার বিশ্বকাপে গায়ে দেওয়া লিওনেল মেসির ৬টি জার্সি নিলামে বিক্রি হয়েছে। নিলামে জার্সিগুলোর দাম উঠেছে ৭৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর পরিমাণ ৮৫ কোটি ৩৭ লাখ ১৯ হাজার ৩৬০ টাকা।
গতকাল বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) নিউ ইয়র্কের সোথবি’স নিলামে মেসির জার্সিগুলো তোলা হয়। তিন দফায় দাম বেড়ে পরে ৭৮ লাখ মার্কিন ডলারে সেগুলোর বিক্রি চূড়ান্ত হয়।
মেসির ৬টি জার্সির মধ্যে একটি জার্সি তিনি ফ্রান্সের বিপক্ষে ফাইনাল ম্যাচে গায়ে দিয়েছিলেন। বাকি জার্সিগুলোর ২টি জার্সি গ্রুপপর্বের ম্যাচে গায়ে জড়িয়েছিলেন তিনি। একটি জার্সি দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়ার (২-১ গোলে জয়) বিপক্ষে, আরেকটি কোয়াটার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারের সময় এবং সেমিফাইনালে ক্রোয়েশিয়ার (৩-০ গোলে জয়) বিপক্ষে গায়ে দিয়েছিলেন।
এর আগে মেসির কোনও জার্সি এত দামে বিক্রি হয়নি। সবশেষ গত বছর তার একটি জার্সি বিক্রি হয়েছিল ৪ দশমিক ৫ মিলিয়ন ডলারে। ২০১৭ সালের এল ক্লাসিকোর ম্যাচে মেসির বার্সেলোনার সেই বিখ্যাত জার্সি নিলামে এমন চড়া দাম পায়।
মেসির সর্বোচ্চ হলেও টাকার হিসেবে এটি ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ দামে বিক্রি হওয়া জার্সি। ১৯৯৮ সালে বাস্কেটবল তারকা মাইকেল জর্ডানের এনবিএ ফাইনালের জার্সি গত বছর নিলামে বিক্রি হয়েছিল ১০ দশমিক ১ মিলিয়ন ডলারে। সেই বছরই ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’ গোলের ম্যাচের জার্সি বিক্রি হয়েছিল ৯ দশমিক ২৮ মিলিয়ন ডলারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories