মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

শুরুতেই ভারতকে চেপে ধরেছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৮ বার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দ্বিতীয় সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। শুরুতেই ৪ উইকেট তুলে নিয়ে শক্তিশালী ভারতকে চেপে বাংলাদেশের যুবারা।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) আরব আমিরাতের আইসিসি একাডেমি মাঠে টস হেরে ব্যাট করতে দলীয় ১৩ রানে তিন উইকেট হারায় ভারত। ব্যাট করতে ২ বলে ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার আদর্শ সিং। বাঁহাতি পেসার মারুফ মৃধার বলে এলবিডব্লিউ হন তিনি। এরপর ৬ বলে ১ রান করা আর্শিন কুলকার্নিকে নিজের দ্বিতীয় শিকার বানান মৃধা।
অধিনায়ক উদয় শাহারানকে রানের খাতাই খুলতে দেননি মারুফ। অর্থাৎ প্রথম তিন উইকেটে তিনটিই শিকার করেন এই বাঁহাতি পেসার।
এরপর দলের হাল ধরান চেষ্টা করেন প্রিয়ানসু মলিয়া ও শচিন দাস। তবে বাংলাদেশি বোলারদের তোপের মুখে বেশিক্ষণ টিকে থাকতে পারেনি শচিন। ২৩ রানের জুটিটি ভেঙে দেন ডানহাতি পেসার রোহানাাত দৌল্লা বর্ষণ।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৫২ রান। প্রিয়ানসু মলিয়া আছেন ১৫ রানে, মুশের খান ৬ রানে অপরাজিত আছেন।
এদিন টসভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। তবে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। ব্যাট করার আহ্বান জানিয়েছেন ভারতের অধিনায়ক উদয় শাহারানকে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories