মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে জয় দিয়ে প্রস্তুতি সারলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩১ বার

শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু পেলো বাংলাদেশ। হাফ সেঞ্চুরি তুলে নেন তিন টপ অর্ডার ব্যাটার তানজিদ হাসান তামিম, লিটন দাস ও সৌম্য সরকার।
তবে শেষদিকে রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে তিনশ ছাড়িয়ে যায় বাংলাদেশের রান। জবাব দিতে নেমে লম্বা সময় অবধি লড়াইয়ে থাকলেও শেষ অবধি জিততে পারেনি নিউজিল্যান্ড একাদশ।
বৃহস্পতিবার লিনকনে প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নেমে ৩৩৪ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে ৩০৮ রানে অলআউট হয়েছে নিউজিল্যান্ড একাদশ।
শুরুতে ব্যাট করতে নেমে ৪৭ রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। ৩১ বলে ৩৩ রান করে প্রথম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরত যান এনামুর হক বিজয়। জোয়ে ফিল্ডের বলে আউট হওয়ার আগে ৩১ বলে ৩৩ রান করেন তিনি। তার বিদায়ের পর তিনে খেলতে নেমে তানজিদ হাসান তামিমের সঙ্গে ১০১ রানের জুটি গড়েন স্যেম্য সরকার।
তরুণ ওপেনার তানজিদ ৫ চার ও ৪ ছক্কায় ৪৬ বলে ৫৮ রান করে আউট হন। হাফ সেঞ্চুরি তুলে নেন আলোচিত সৌম্য সরকারও। ঘরোয়া ক্রিকেটে তেমন পারফর্ম না করেও জাতীয় দলে তার সুযোগ পাওয়া নিয়ে বেশ সমালোচনা ছিল। প্রস্তুতি ম্যাচে ৮ চার ও ১ ছক্কায় ৭১ বলে ৫৯ রান করেছেন সৌম্য।
হাফ সেঞ্চুরি তুলে নেন চারে খেলতে নামা লিটন দাসও। ৫ চার ও ১ ছক্কায় ৬৩ বলে ৫৫ রান করেন তিনি। তবে বাংলাদশের রানকে মূলত তিনশ ছাড়িয়ে নিয়ে যান রিশাদ হোসেন। লিগ স্পিনার হিসেবে খ্যাতি থাকলেও এদিন ইনিংস শেষ হওয়ার এক বল আগে আউট হন তিনি। ১১ চার ও ৪ ছক্কায় ৫৪ বলে ৮৭ রান করেন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories