মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচন করছি: আখতারুজ্জামান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮ বার

মনোনয়ন ফিরে পেয়ে মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান বলেছেন, আজকে শোকের দিনে আমি বিজয় পেয়েছি। আমি আল্লাহর কাছে শুকরিয়া এবং এলাকাবাসী কটিয়াদি ও পাকুন্দিয়ার জনগণের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি আমার নেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য নির্বাচন করছি।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ভোটে বিজয়ী হয়ে খালেদা জিয়াকে মুক্ত করব। কমিশন ভোট সুষ্ঠু করে কিনা সেটা দেখতে ভোটে আসছি। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন ভোট সুষ্ঠু করবেন। আমি বিশ্বাস রাখতে চাই।
প্রার্থিতা বাতিল ও বৈধ প্রার্থীর বিরুদ্ধে আপিল শুনানির পঞ্চম দিনের আবেদনের শুনানি করছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে অংশ নিতে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল এ শুনানি চলবে দিনব্যাপী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। উপস্থিত আছেন অন্য চার কমিশনারসহ ইসি সচিব।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদি-পাকুন্দিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অবসরপ্রাপ্ত) আখতারুজ্জামান। বিএনপি ও তারেক রহমানের সমালোচনা করায় দল থেকে বহিষ্কার হন তিনি।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories