সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করলে জুলাই শহীদদের সঙ্গে প্রতারণা হবে: প্রধানমন্ত্রী ওসমানী উদ্যানে জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মঙ্গলবার থেকে ৫ দিনের ছুটি শুরু, পাবেন না যারা দুপুর প্রেসক্লাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা কথা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা নেতানিয়াহুকে সমর্থন দিলেন ট্রাম্প ১৯ অক্টোবর ইসলাম গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জহুরুল ইসলামের মৃত্যুবার্ষিকী ২০২৭ সালের এসএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা, বোর্ডের বিশেষ নির্দেশনা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে থেকেছেন তারেক রহমান: রিজভী

টঙ্গীতে কঠোর লকডাউনের চতুর্থ দিন : সক্রিয় র‍্যাব ও পুলিশ

জেলা প্রতিনিধি, গাজীপুর
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৯৫ বার

করোনা মহামারির সংক্রমন ঠেকাতে সারাদেশের ন্যায় টঙ্গীতে চলছে চতুর্থ দিনের মত লকডাউন। লকডাউন বাস্তবায়নে সক্রিয় অবস্থানে পুলিশ, র‍্যাব ও জেলা প্রশাসন। বৈরী আবহাওয়াতে মহাসড়কে গন পরিবহন না থাকলেও চলছে ব্যাটারি চালিত রিক্সা, ইজিবাইক, পন্য পরিবহন ও জরুরী সেবা দানকারী পরিবহন। মহাসড়কের পাশে কাঁচা বাজার গুলো খোলা থাকলেও ক্রেতা সমাগম তেমন নেই। তবে ভিন্নচিত্র দেখা যায় পাড়া মহল্লার দোকানপাটে। বেশিরভাগ দোকানপাট খোলা রয়েছে। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সরজমিনে ঘুরে দেখা যায়, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীবাজার, আশরাফ সেতু কমপ্লেক্স ও কামারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করছে পুলিশ ও র‍্যাব।

এছাড়াও পাড়া মহল্লায় জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলাবাহিনীর টহল। রবিবার দুপুরে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে আসেন র‍্যাব ১ এর সি ও মোঃ আব্দুল মোত্তাকিম। এসময় তিনি বিভিন্ন মহল্লায় পায়ে হেঁটে পরিদর্শন করেন এবং মাক্স পড়া ও বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বের না হতে পরামর্শ দেন। সাংবাদিকদের সাথে আলাপ কালে তিনি বলেন, সরকারের যে ২১ টা নির্দেশনা আছে সেগুলো বাস্থবায়নে সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কাজ করছে র‍্যাব। এরই ধারাবাহিকতায় রোবাষ্ট পেট্রোলিং এবং মোবাইল কোর্ট পরিচালনা করছে র‍্যাব। যারা এখনো অসচেতন আছে তাদেরকে সচেতন করার লক্ষ্যে প্রয়োজনের শাস্তির আওতায় আনা হচ্ছে।

তিনি আরো বলেন, লকডাউনকে কেন্দ্র করে কিছু মাদক ব্যবসায়ী আবার সক্রিয় হয়ে উঠেছে তাদের নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এর আগে রাজধানীর উত্তরায় প্রেস ব্রিফিং করেছেন র‍্যাব এর লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক খন্দকার আল মইন। এসময় তিনি বলেন, বরাবরের মত সরকারি নির্দেশনা বাস্তবায়নে মাঠপর্যায়ে কঠোর অবস্থানে আছে র‍্যাব। বৈরী আবহাওয়া সত্বেও র‍্যাব এর পক্ষ থেকে চেকপোস্ট, রোভাষ্ট পেট্রোল ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান আছে। এ যাবৎ সারাদেশে সাত শতাধিক মানুষকে আইনের আওতায় এনে ছয় লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও লক-ডাউনকালে পণ্যপরিবহন ব্যাবহার করে সক্রিয় হওয়া মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে । ইতিমধ্যে দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ চারজনকে আটক করা হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories