রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
আলোচনায় অনীহা! বিরোধী সাংসদদের নিয়ে ‘গান্ধী স্মৃতি’তে জমায়েত রাহুলের ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: একই পরিবারের তিন বাংলাদেশি নিহত লোকনাথ ভক্ত সেজে স্বর্ণালংকার লুট, গ্রেফতার ভুয়া ভক্ত স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় খেলানোর দাবিতে ৬২ হাজার স্বাক্ষর সংগ্রহ আর্জেন্টিনার বর্তমান দলের কারা খেলবেন ২০৩০ বিশ্বকাপ, আগেই বিদায় নিবেন যারা! কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা আবারও কি হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ? পিটিশনের সবশেষ অবস্থা ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর ভারতে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় তাপমাত্রা কমেছে ২.৩ ডিগ্রি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৬ বার

২৪ ঘণ্টার ব্যবধানে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি সেলসিয়াসের বেশি। কমেছে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও। এছাড়া রাতের তাপমাত্রা আরেকটু কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আজ সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (১৩ ডিসেম্বর) যা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০.৩ ডিগ্রি সেলসিয়াস, বুধবার যা ছিল রাজশাহীতে ১২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কমেছে ১.৭ ডিগ্রি।
এছাড়া দিনাজপুর ও চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রাও ১০ ডিগ্রির ঘরে নেমে এসেছে। দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৬ ডিগ্রি ও চুয়াডাঙ্গার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস। এর বাইরে ১১ ডিগ্রির ঘরে নেমেছে অনেক জেলার তাপমাত্রা।
তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories