রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

গত ২৪ ঘণ্টায় আরও ৮৬৬১ জনের করোনা শনাক্ত মৃত্যু-১৫৩

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৪৪ বার

গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫৩ জনের মৃত্যু হয়েছে। যা দেশে একদিনে করোনায় সর্বোচ্চ মৃত্যু। ২৪ ঘণ্টায় আরও ৮৬৬১ জনের করোনা শনাক্ত। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে। বৃহস্পতিবার (১ জুলাই) দেশে সর্বোচ্চ ১৪৩ জনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ হাজার ৬৫ জনে। টানা আটদিন ধরে শতাধিক মৃত্যু দেখছে দেশ।

আজ রবিবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হয়েছেন ৪ হাজার ৬৯৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ৮৯৭ জন। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৮৮দশমিক ২৫ শতাংশ।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories