ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব তারেক রহমানের ওপর হামলার অভিযোগে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ তিন জনের বিরুদ্ধে পল্টন থানায় দায়ের করা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তবে এদিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ধার্য করেন।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম বিষয়টি জানিয়েছেন।
গত ১৭ জুলাই রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব তারেক রহমান বাদী হয়ে মামলাটি করেন। নুর ছাড়া এ মামলার আসামিরা হলেন সাইফুল ইসলাম (২৮), ঢাকা মহানগর উত্তরের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি মাহবুবুল হক শিপন। এছাড়া আরও অজ্ঞাতপরিচয় ৪-৫ জনদের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী তারেক।
এজাহারে অভিযোগ করা হয়, ১৬ জুলাই বিকেলে রাজধানীর কালভার্ট রোডের জামান টাওয়ারে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ের ১৫তলায় সভা করতে যান তারেক। সভা শেষে ভবনের পার্কিংয়ে মোটরসাইকেল বের করার সময় হামলার শিকার হন তারেক। আসামিরা তারেককে এলোপাথাড়ি কিল-ঘুষি মারেন। এ ঘটনায় সংগঠনের কয়েকজন নেতাকর্মী আহত হলে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
Leave a Reply