সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বিদেশ যেতে হাইকোর্টে হাফিজ উদ্দিনের রিট

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ৩০ বার

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ চিকিৎসার জন্য ভারতে যাওয়ার অনুমতি দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেছেন।
বুধবার (১৩ ডিসেম্বর) হাইকোর্টে এ রিট করেছেন বলে জানিয়েছেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল।
বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর বৃহস্পতিবার শুনানি হতে পারে।
এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) হাফিজ উদ্দিন আহমদকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে ফেরত পাঠানো হয়। তার লাগেজও উঠে গিয়েছিল প্লেনে। কিন্তু তিনি উঠতে পারেননি। এয়ারপোর্ট থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে। বুধবার ভারতের ফোরর্টিস হাসপাতালে অস্ত্রোপচার হওয়ার কথা ছিল হাফিজ উদ্দিন আহমদের।
হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, দিল্লির একটি হাসপাতালে বুধবার তার অস্ত্রোপচার হওয়ার কথা। সেজন্য তিনি আজ (মঙ্গলবার) দুপুরের দিকে স্ত্রীকে সঙ্গে নিয়ে বিমানবন্দরে যান। তার মালামাল উড়োজাহাজে তুলে নেওয়া হলেও ইমিগ্রেশন পুলিশ তাকে অপেক্ষা করতে বলে। পরে তাকে জানানো হয়, তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এরপর তিনি বাসায় ফিরে যান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories