সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ব্যাট তৈরিতে আইসিসির অনুমোদন পেল ‘এমকেএস স্পোর্টস’

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৫ বার

রাজশাহীতেই এখন থেকে তৈরি হবে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট। যে ব্যাট শোভা পাবে দেশি-বিদেশি তারকা খেলোয়াড়দের হাতে। ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট ব্যাট তৈরির অনুমোদন দিয়েছে। ‘এমকেএস স্পোর্টস’ নামের ব্যাট তৈরির কারখানাটি আইসিসির অনুমোদন পাওয়ায় উচ্ছ্বসিত সংশ্লিষ্টরা।
রাজশাহী নগরীর বাররাস্তার মোড় এলাকায় গড়ে তোলা হয়েছে এমকেএস স্পোর্টস নামের ক্রিকেট ব্যাট তৈরির কারখানা। এই কারখানাটিতে আন্তর্জাতিক মানের ক্রিকেট ব্যাট তৈরির সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। ব্যাট তৈরির মূল উপাদান কাঠ ইংলিশ উইলো আনা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের অপেক্ষা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হবে কারখানাটির।
জানা গেছে, কারখানা তৈরির স্বপ্নটা রাজশাহীর ছেলে হুসাইন মোহাম্মদ আফতাব শাহিনের হলেও সেই স্বপ্নটা ডানা মেলেছে ইমরুল কায়েস ও মেহদী হাসান মিরাজের হাত ধরে। এই দুজন ক্রিকেটার আফতাবের স্বপ্ন পূরণের সারথি হন। ব্যাট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেএস স্পোর্টস পেয়েছে আইসিসির স্বীকৃতি। এখন থেকে দেশ-বিদেশের ক্রিকেটারদের ব্যাটে শোভা পাবে কোম্পানিটির লোগো।
হুসাইন মোহাম্মদ আফতাব শাহিন বলেন, গেল সোমবার আইসিসির পক্ষ থেকে পত্র দিয়ে অনুমোদনের ব্যাপারটি জানানো হয়। এই সুখবরটি সামাজিক মাধ্যমে পোস্ট করেন ইমরুল কায়েস। এরপরে মূলত বিষয়টি জানাজানি হয়। আমাদের ব্যাটের স্টিকার দিয়ে খেলতে হলে আইসিসির অনুমোদন লাগত। ওদের কিছু গাইডলাইন আছে। সেগুলো ছাড়া স্পন্সর সম্ভব হতো না। বেশ কিছু দিন আগেই আইসিসির কাছে আবেদন করেছিলাম। তারা কিছু ডকুমেন্ট চেয়েছিল। সেগুলো তাদের কাছে মেইলে পাঠিয়েছিলাম। এখন থেকে চাইলে আন্তর্জাতিক ক্রিকেটারদের স্পন্সর হতে পারব।
তিনি বলেন, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ব্যাট তৈরির প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেলাম। তাও আবার রাজশাহীতে। অনেক অপেক্ষার ফল এটি। বিষয়টি সত্যিই আনন্দের। ইমরুল ও মিরাজ ভাই সবাই আছেন আমার সঙ্গে। তারাও খুব উচ্ছ্বসিত। রাজশাহীর এই কারখানা থেকে আমরা আন্তর্জাতিক মানের ব্যাট তৈরি করব। আমাদের দেশের টেনিস বলে খেলার অনেক প্লেয়ার রয়েছে। এখানে টেনিস বলে খেলার মতো ব্যাট তৈরি করা হবে। আমরা সব বিষয়গুলো মাথায় রেখে আগাচ্ছি। আশা করছি অনেক ভালো কিছু হবে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories