বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পল্লী বিদ্যুতের সেবা নিতে গিয়ে গ্রাহকের চরম ভোগান্তির অভিযোগ গাজীপুরে ৬০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১॥ কাভার্ড ভ্যান জব্দ কবি ও সংগঠক রাহনামা শাব্বীর চৌধুরীর গল্পগ্রন্থ: বেলা শেষে কেউ নেই-এর পাঠ উন্মোচন অনুষ্ঠিত নরসিংদীর মাধবদীতে হত্যা-ডাকাতির রহস্য উদ্ঘাটন, ৯ দিনের মাথায় ৭ ডাকাত গ্রেফতার অভিনেত্রী স্নিগ্ধাকে মারধর ও হত্যাচেষ্টা’: আত্মসমর্পণ করে জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান নজরুল হালুয়াঘাট হাট-বাজার পরিস্কার -পরিচ্ছন্ন অভিযান শুরু হালুয়াঘাটে উল্টো রথ যাত্রার মধ্যদিয়ে শেষ হল জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি স্বাধীন গণমাধ্যম নীতিমালা তৈরিতে সাংবাদিকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী বাবার ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ঝরল মেয়ের প্রাণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন কিশোরগঞ্জের পিংকি!

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ৫৮ বার

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সিজারের মাধ্যমে ৪টি সন্তান জন্ম দিয়েছেন গৃহবধূ ইশরাত জাহান পিংকি (২৫)। চার সন্তানের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে শিশু রয়েছে। 

সন্তানদের পিতা সিরাজুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার তাকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়। শনিবার দুপুর আইড়টার দিকে ৪ সন্তানের জন্ম দেন পিংকি।কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী পিংকি আক্তার। এর আগে তাদের মাহিন (৪) নামে এক পুত্র সন্তান রয়েছে। 

সিরাজুল ইসলাম বাড্ডা এলাকায় একটি কোম্পানিতে সেলসম্যান হিসাবে চাকরি করেন। বাড্ডার সাঁতারকুলে থাকেন। স্ত্রী থাকতো গ্রামের বাড়ি। গত তিন মাস আগে স্ত্রীকে ঢাকায় আনা হয়। 

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, বাচ্চাদের মা সুস্থ আছেন। চার শিশু সাত মাসে জন্ম নেয়ায় কিছুটা সমস্যাও রয়েছে। ওজনও তুলনামূলক কম, একজনের ওজন এক কেজি তিনশ গ্রাম, বাকি তিন জনের ওজন নয়শত পঞ্চম গ্রাম করে। তাই তাদের শিশু আইসিইউর প্রয়োজন হয়। আমাদের এখানে তাৎক্ষণিকভাবে আইসিইউ খালি না থাকায় প্রথমে বাহিরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে তাদের। পর দিন বেড খালি হওয়ার পর তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। 

শিশুটির পরিবারের সদস্যরা জমজ চার সন্তান পেয়ে সবাই আনন্দিত। শিশুর বাবা বলেন, আপনারা আমার জন্য দোয়া করবেন। সন্তানদের যেন সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারি। আমরা আর্থিকভাবে খুবই গরীব। প্রথম দিন বাহিরের আইসিইউতে রেখে আত্মীয়-স্বজনদের সহযোগিতা নিয়ে ৪৮ হাজার টাকা পরিশোধ করতে হয়েছে। হাসপাতালের পরিচালকের সহযোগিতায় এখন ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories