রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

ঢাবিতে ছাত্রলীগ-ছাত্রজোট সংঘর্ষ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১৭ বার

প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত মেট্রোরেলের উদ্বোধনী সাইনবোর্ড ভাঙা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগ ও গণতান্ত্রিক ছাত্রজোটের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এতে সাতজন আহত হয়েছেন।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজু ভাস্কর্যের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়েকজন যুবক এসে প্রধানমন্ত্রীর ছবি সম্বলিত মেট্রোরেলের উদ্বোধনী সাইনবোর্ড ভাঙা শুরু করে।
অন্য একদল ব্যানারে আগুন ধরানোর চেষ্টা করে। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বুধবার মেট্রোরেলের টিএসসি স্টেশনের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আমরা রাজু ভাস্কর্যের সামনে সাইনবোর্ড লাগিয়েছিলাম। কিন্তু একদল বাম সংগঠনের নেতারা এসে সেটা ভাঙা শুরু করে এবং আগুন লাগানোর চেষ্টা করে। আমাদের নেত্রীর ছবি ভাঙার কারণে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের সমুচিত জবাব দেয়। আমি চাই যারা এই কাজ করেছে তারা যেন সকলের সামনে নিঃশর্ত ক্ষমা চায়।
এ ব্যাপারে কথা হলে বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক দিলীপ রায়ের অভিযোগ, ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে গণতান্ত্রিক ছাত্রজোটের ৭ জন নেতাকর্মী আহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories