রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশে ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী নীলফামারীর ডিমলার সীমান্তবর্তী ১১ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন ৫১ বিজিবি অধিনায়ক রাজবাড়ীতে গুলি করে ১৩ মামলার আসামি পিয়ারুলকে হত্যা লক্ষ্মীপুরে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার ৩৪ জেলে আটক, ২ মণ ইলিশ জব্দ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা শারদীয় দুর্গোৎসব ২০২৬ এর মহাসপ্তমী পূঁজা আজ সৌদি আরবকে অনেক সাহায্য করছে ইসরায়েল: ট্রাম্প কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, ৪ জনের মৃত্যু,আশংকাজনক অবস্থায় ২ জন উদ্ধার বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

সৌদিতে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ১০৬ বার

মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারেক মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ৯টায় দেশটির রাজধানী রিয়াদের আল কুরাইশ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তারেক নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আব্দুল হেকিমের ছেলে। তিনি কুরাইশ এলাকার আল রিফাত কোম্পানিতে প্রবাসী বাংলাদেশি হিসেবে কাজ করতেন।
তারেকের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সৌদি আরবে কর্মরত নিহত তারেকের চাচাতো ভাই আল আজান।
তিনি জানান, সৌদি আরবের কুরাইশ এলাকার একটি দোতলা ভবনে থাকতেন তারেক। সোমবার রাতে সেখানে বৃষ্টি হয়। ভবনটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য নিচে জেনারেটর চালু ছিল। সেই জেনারেটরের তারের মাধ্যমে ভবনটির লোহার সিঁড়িতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে।
এদিন রাতে সিঁড়ি বেয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তারেক। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তারেককে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, আড়াই বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তারেক। মৃত্যুর কয়েকদিন আগে পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তার।
বিদেশের মাটিতে তারেকের এমন মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন নিহত তারেকের বাবা আব্দুল হেকিম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories