সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহকে ফেরানোর কথা ভাবছে বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩২ বার

শুধুমাত্র টেস্ট ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে গুডবাই জানিয়েছেন মাহমুদউল্লাহ। ২০২১ সালের জুলাই মাসে হারারে টেস্টে ক্যারিয়ারসেরা ইনিংস উপহার দিয়ে লাল বলের আন্তর্জাতিক ক্রিকেটকে গুডবাই বলেছেন মাহমুদউল্লাহ।
৫০ টেস্টে ২৯১৪ রান এবং ৪৩ উইকেটে থেমে গেছে তার টেস্ট ক্যারিয়ার। অন্য দুই সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটকে এখনও গুডবাই বলেননি মাহমুদউল্লাহ।
কোচ হাতুরুসিংহের রোষানলে পড়ে ৬ মাস ওডিআই ক্রিকেটের বাইরে তাকে রেখে যে মহা অন্যায় করা হয়েছে, তা জানিয়ে দিয়েছেন মাহমুদউল্লাহ সর্বশেষ বিশ্বকাপে পারফর্ম করে।এই আসরে বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক রান সংগ্রাহক মাহমুদউল্লাহ ৮ ইনিংসে ৫৪.৬৬ গড়ে করেছেন ৩২৮ রান।
বিশ্বকাপে এমন পারফরমেন্সে সংক্ষিপ্ত সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে মাহমুদউল্লাহকে ফিরিয়ে আনার দাবি জোরালো হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের পর টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের পথ রুদ্ধ হওয়া মাহমুদউল্লাহকে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে ফেরানোর কথা ভাবছে বিসিবি।
মঙ্গলবার বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন-‘পারফরমেন্সের উপর নির্ভর করছে। যদি সে (মাহমুদউল্লাহ) পারফর্ম করে, তাহলে নয় কেনো ? নির্বাচকরা দেখবে, কোচ মনিটর করবে নিশ্চয়ই।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories