সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

তামিমের ভবিষ্যৎ নিয়ে যা বলছে বিসিবি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭ বার

বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা ছিল। এরপর ধারণা করা হয়েছিল, ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ দিয়ে জাতীয় দলে ফিরবেন তিনি। তবে কিউইদের বিপক্ষে আসন্ন সিরিজ থেকেও নিজেকে সরিয়ে নেন দেশসেরা এই ওপেনার। এমনকি কিউই সফরেও তাকে ওয়ানডে স্কোয়াডে রাখা হয়নি।
তামিমের এই খবর গণমাধ্যমে অনেকদিন থেকেই চলছে। তিনি কবে নাগাদ জাতীয় দলে ফিরবেন— সে বিষয়ে এখনও নিশ্চিত নয় স্বয়ং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে তামিমের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হন জালাল ইউনুস। এ সময় তামিমের বিষয়ে তার ভাষ্য, আমরা অপেক্ষা করছি, যেহেতু আপনারা মিডিয়াতে দেখেছেন, তামিম বলেছেন, প্রেসিডেন্টও (বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন) বলেছেন, তার (তামিম) সঙ্গে একটা মিটিং হয়েছে। সেখানেই তামিমের ক্রিকেট নিয়ে, ফিউচার নিয়ে আলাপ-আলোচনা হয়েছে। তবে সেখানে কী আলাপ-আলোচনা হয়েছে; আমি ঠিক জানি না। তার থেকেই জানতে হবে, সামনে তার কমিটমেন্ট কী ক্রিকেট নিয়ে? এটার ওপর ভিত্তি করেই ডিসিশন নিতে হবে এক বছরের চুক্তির বিষয়ে।
জাতীয় দলে আর তামিমকে দেখা যাবে কি না, এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুসের দাবি, আমরা হয়ত জানুয়ারি মাসের মধ্যেই জানতে পারব। তার মানে এটা আরও ১০ থেকে ১৫ দিন পরের ব্যাপার। ফিউচারে তার কী কমিটমেন্ট, তার কোনো প্ল্যান আছে কি-না, এগুলোও জানতে হবে। এগুলো জানার ওপরেই নির্ভর করছে, আমরা তাকে কীভাবে চুক্তিতে আনব।
চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় বিশ্বকাপে খেলা হয়নি তামিমের। এখনও সেই চোট থেকে ফেরার প্রক্রিয়ায় আছেন তিনি। যদিও ওই অবস্থা নিয়েই সাবেক টাইগার অধিনায়ক ঘরের মাঠে কিউইদের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দুটি ম্যাচ খেলেছিলেন। এরপর নতুন করে চোট না থাকলেও বিশ্বকাপে খেলা হয়নি তার।
চলমান জাতীয় ক্রিকেট লিগেও (এনসিএল) তাকে দেখা যায়নি। তাই তার মাঠে ফেরা নিয়ে সৃষ্ট ধোঁয়াশা এখনও রয়ে গেছে! অনেকে তো তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পরিসমাপ্তিও দেখে ফেলেছেন। বিসিবির সঙ্গে বসে তামিম কি সিদ্ধান্ত নেন, সেটাই এখন দেখার বিষয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories