বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি বুঝিয়ে দিন, ইসলামের কঠোর নির্দেশ সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর অধ্যাপক আসাদুজ্জামান খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ মিশিগানে বামের বাংলাদেশ–আমেরিকান ফেস্টিভ্যালে শেকড়ের টানে প্রবাসীদের মিলনমেলা বাংলাদেশের সুন্দরবনে ১০ বছরে বাঘের সংখ্যা বেড়েছে ১৯টি জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু এবার ফ্রান্সের নতুন কোচ জিদান

যেসব ক্ষতিকর অ্যাপ নিষিদ্ধ করলো গুগল

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ বার

স্মার্টফোনে সবাই অসংখ্য অ্যাপ ব্যবহার করেন। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেক ধরনের অ্যাপ। তবে জানেন কি এসব অ্যাপের মধ্যে ছদ্মবেশে থাকে অনেক ম্যালওয়্যার। হ্যাকাররা একেবারে আসল অ্যাপের মতোই ভুয়া অ্যাপ ডেভেলপ করে।
যার মাধ্যমে ব্যবহারকারীর তথ্য চুরি করে।
সম্প্রতি গুগল প্লে স্টোর থেকে ১৭টি লোন অ্যাপ সরিয়ে দিয়েছে। ভয়ংকর অভিযোগ উঠেছে ক্ষতিকারক অ্যাপগুলোর বিরুদ্ধে। অভিযোগ, প্লে স্টোরে থেকে এই লোন অ্যাপগুলো ব্যবহারকারীদের ডিভাইসে নজরদারি চালাচ্ছিল। দিনের পর দিন ব্যবহারকারীদের স্পর্শকাতর নানাবিধ তথ্যও সংগ্রহ করেছিল অ্যাপগুলো। আর সেই সব ডাটা দিয়ে প্রতারকরা ব্যবহারকারীদের ব্ল্যাকমেল করছিল।
ম্যালওয়্যার প্রোটেকশন ও ইন্টারনেট সুরক্ষা প্রদানকারী সংস্থা ইএসইটি-এর গবেষকরা সর্বপ্রথম এই অ্যাপগুলোর তালিকা প্রকাশ করে ব্যবহারকারীদের সতর্ক করে। মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা এবং দক্ষিণপূর্ব এশিয়ার মানুষজনকেই টার্গেট করছিল অ্যাপগুলো।
সিকিওরিটি ফার্মটি আরও জানিয়েছে যে, অ্যাপগুলোর বিষয়ে গুগলের দৃষ্টি আকর্ষণও করা হয়। সেই মোতাবেক সার্চ ইঞ্জিন জায়ান্টটি এরই মধ্যে ওই অ্যাপগুলোকে প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে।
তবে গুগল অ্যাপগুলোকে সরিয়ে দিয়েছে ঠিকই। কিন্তু আপনার ফোনে থেকে গেলে এখনো প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েই যায়। জেনে নিন ১৭টি অ্যাপ আপনার ফোনে আছে কি না।
অ্যাপগুলো সম্পর্কে জেনে নিন-
এএ ক্রেডিট,
আমোর ক্যাশ,
গুয়াবাক্যাশ,
ইজিক্রেডিট,
কাশও,
ক্রেডিটবাস,
ফ্ল্যাশলোন,
প্রেস্তামোক্রেডিটো,
ক্রেডিট ডি ক্রেডিটো-ইউমি ক্যাশ,
গো ক্রেডিটো,
ইন্সট্যান্টানিও প্রেস্তামো,
কার্টেরা গ্র্যান্ডে,
র‍্যাপিডো ক্রেডিটো,
ফিনিউপ ঋণ,
৪এস ক্যাশ,
ট্রুনাইরা,

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories