সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

প্রতিবছর একই সময় কেন পেঁয়াজের দাম বাড়ে?

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ২৩ বার

বাংলাদেশে পেঁয়াজের উৎপাদনের বিষয়টি নিয়ে কাজ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মসলা গবেষণা কেন্দ্র। এই সংস্থার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শৈলেন্দ্রনাথ মজুমদার পেঁয়াজ চাষ সংক্রান্ত বিষয়গুলো দেখেন।
তিনি বলছিলেন, ‘বাংলাদেশে সেপ্টেম্বর থেকে নভেম্বর-ডিসেম্বর পর্যন্ত সময়টাতে সাধারণত পেঁয়াজের ঘাটতি থাকে, যে সুযোগ কাজে লাগিয়ে মজুদদাররা বাজারে অস্থিরতা তৈরি করার চেষ্টা করে।’
তিনি বলছিলেন, ‘দেশীয় উৎপাদনের বড় অংশ হয় বছরের মার্চ-এপ্রিল মাসে। সে সময় মোট দেশীয় উৎপাদনের ৮০ ভাগ পেঁয়াজ কৃষক ঘরে তোলে। তাই পেঁয়াজের দাম মার্চ-এপ্রিলের দিকে সবচেয়ে কম থাকে।’
মার্চ-এপ্রিলে হওয়া এই পেঁয়াজই বাংলাদেশে উৎপাদিত প্রধান পেঁয়াজ। এটি ছাড়াও জানুয়ারি-ফেব্রুয়ারিতে হওয়া মুড়িকাটা পেঁয়াজ ও জুন-জুলাইয়ে অল্প পরিমাণ গ্রীষ্মকালীন পেঁয়াজ হয়ে থাকে বাংলাদেশে।
সেপ্টেম্বরের পর থেকে জানুয়ারি পর্যন্ত নতুন মুড়িকাটা পেঁয়াজের ফলন হওয়ার আগের এই সময়টায় বাজারে পেঁয়াজের কিছুটা ঘাটতি থাকে বে বলছিলেন মি. মজুমদার।
‘নভেম্বর-ডিসেম্বরের দিকে দেখা যায় অধিকাংশ কৃষকের কাছে পেঁয়াজের মজুদ থাকে না। কিন্তু মজুদদারদের কাছে পেঁয়াজ থাকে তখন। এই সময়ে তারা বাজারে সরবরাহ কমিয়ে কৃত্রিম সংকট তৈরি করার ও দাম বাড়ানোর চেষ্টা করে।’
দেশীয় উৎপাদন ও চাহিদার সমন্বয়
বাংলাদেশে বার্ষিক পেঁয়াজের চাহিদা ২৭-২৮ লাখ টন, যার পুরোটাই বাংলাদেশের দেশীয় উৎপাদিত পেঁয়াজ দিয়েই পূরণ করা সম্ভব বলে মনে করেন শৈলেন্দ্রনাথ মজুমদার।
তাম মতে, বছর জুড়ে পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হলে কৃষক সঠিক দাম পাওয়ার নিশ্চয়তা পাবে। আর তাহলে বাংলাদেশেই বছরে ৩৫ থেকে ৪০ লাখ টন পেঁয়াজ উৎপাদন করা সম্ভব হবে।
তিনি উদাহরণ দিচ্ছিলেন, ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশে পেঁয়াজের চাহিদার প্রায় পুরোটা উৎপাদন করা হয়েছিল। কিন্তু ঝুঁকি এড়াতে সে বছরও ছয় লাখ টন পেঁয়াজ আমদানি করা হয়।
ফলে পেঁয়াজের যোগান হয়ে যায় চাহিদার চেয়ে বেশি। আর এর কারণে বিপুল পরিমাণ দেশীয় ও আমদানিকৃত পেঁয়াজ নষ্ট হয়ে যায়।
সেবছর কৃষকরা দেশীয় পেঁয়াজের দাম কম পাওয়ায় ক্ষতিগ্রস্ত হন অনেক কৃষক। যার ফলে পরের বছর অনেক কৃষক পেঁয়াজ চাষে আগ্রহ হারিয়ে ফেলেন, ফলস্বরূপ পরের অর্থবছরে (২০২২-২৩) পেঁয়াজের উৎপাদনও কমে যায়।
‘বছরের নির্দিষ্ট সময়ে পেঁয়াজের দাম যদি নির্ধারণ করে দেয়া যায়- যেমন মার্চ-এপ্রিলে ৫০ টাকা, জুন-জুলাইয়ে ৬০ টাকা ও বছরের শেষদিকে ৭০ টাকা – তাহলেই কৃষক নির্দিষ্ট পরিমাণ পেঁয়াজ ফলাতে উৎসাহিত হবে।’
ড. মজুমদার মনে করেন, কৃষকের চাষাবাদের খরচ বিবেচনায় রেখে মিয়ানমারের মতোও পেঁয়াজের সর্বনিম্ন ও সর্বোচ্চ একটি দাম নির্ধারণ করে দেয়া উচিত, যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়।
লাভজনক হলে প্রতিবছরই কৃষকরা পেঁয়াজ চাষে উৎসাহিত হবেন, ঘাটতিও কমে আসবে।
এর পাশাপাশি পেঁয়াজ সংরক্ষণের আধুনিক পদ্ধতির ব্যবস্থা করা, কৃষকদের প্রশিক্ষণ দেয়া, অন্য ফসলের সাথে পেঁয়াজ চাষ করতে কৃষকদের উৎসাহ দেয়া, কৃষকদের জন্য ভালো ও উন্নত বীজ সরবরাহ করা গেলে পেঁয়াজে কয়েক বছরের মধ্যেই স্বয়ংসম্পূর্ণ হতে পারবে বাংলাদেশ।
দাম নিয়ন্ত্রণে তাগিদ
ভোক্তাদের অধিকার নিয়ে কাজ করা কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) মতে বাজারে সরকারের নজরদারি বাড়ানো গেলে ও ব্যবসায়ীদের জবাবদিহিতার আওতায় আনা গেলে পেঁয়াজের দাম নিয়ে প্রতি বছর এই পরিস্থিতি তৈরি হবে না।
ক্যাবের সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, ‘আমরা বারবার বলেছি সরকারের কৃষি মন্ত্রণালয়ের একটা বার্ষিক পরিকল্পনা থাকতে হবে। কখন আমদানি করবে আর কখন দেশীয় উৎপাদন দিয়ে চাহিদা পূরণ হবে, এ রকম উদ্যোগ নেয়া প্রয়োজন।’

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories