সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

পেঁয়াজের বাজারে অভিযান: ৮০ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮ বার

পেঁয়াজের বাজারে অস্থিরতা কমানো ও সরবরাহ স্বাভাবিক রাখতে রাজধানীসহ জেলা পর্যায়ে অ‌ভিযান চা‌লাচ্ছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দ্বিতীয় দিনের অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রিসহ অনিয়মের অভিযোগে সারা দেশে ৮০টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন সংস্থাটি কর্মকর্তারা।
রবিবার (১০ ডিসেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, পেঁয়াজের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ভোক্তা অধিদপ্তরের বাজার অভিযান পরিচালনা করা হয়। এর মধ্যে রাজধানীতে অধিদপ্তরের ৪টি টিম অভিযান করে। পাশাপাশি অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৪০টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় সারাদেশে ৮০টি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ৭০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার রক্ষায় এ কার্যক্রম আগামীকালও অব্যাহত থাকবে ব‌লে জানায় অধিদপ্তর।
প্রতিবেশী ভারত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করার পর বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম রাতারাতি বেড়ে যায়। খোঁজ নি‌য়ে জানা গে‌ছে, রাজধানীর বাজারগুলোতে প্রতিকেজি ভারতের আমদানি পেঁয়াজ বিক্রি হয় ১৯০ থে‌কে ২০০ টাকা আর বেশি পেঁয়াজ বিক্রি হয় ২২০ থেকে ২৩০ টাকায়। যেখা‌নে বৃহস্পতিবার আমদানি পেঁয়াজের দাম ছিল ১০০ থেকে ১১০ টাকা এবং দেশি পেঁয়াজের দাম ছিল ১২০ থেকে ১৩০ টাকা।
এমন পরিস্থিতিতে শনিবারের অভিযানে অনিয়মের অভিযোগে সারা দেশে ১৩৩টি প্রতিষ্ঠানকে ৬ লাখ ৬৬ হাজার টাকা জরিমানা করেছিল ভোক্তা অধিদপ্তর।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories