শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৩ দিনের সরকারি সফরে হালুয়াঘাট যাচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপ-নির্বাচন ২৯ অক্টোবর : ইসি সচিব স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না : এলজিআরডি প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে যাত্রীবাহী ট্রেন চালু্র উদ্যোগ নেওয়া হয়েছে: রেলমন্ত্রী প্রধানমন্ত্রী ফেনীর ফুলগাজীর ২৮০ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানি দেবেন : জনপ্রশাসন উপদেষ্টা দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ১২ সেপ্টেম্বর : মীর শাহে আলম যেসব অভিযোগের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল চলতি মাসের ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী ভারতকে হারানোর চ্যালেঞ্জ আজ বাংলাদেশের সামনে ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাপানকে উড়িয়ে দিল বাংলাদেশের যুবারা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দাপুটে জয়ের পর এবার জাপানকে পাত্তা দিলো না বাংলাদেশ। দুই ম্যাচে দুই জয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে যুবা টাইগাররা। আজ জাপানকে হারিয়েছে ৯ উইকেটের বড় ব্যবধানে।
দুবাইয়ে আইসিসির একাডেমিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তোপের মুখে পড়ে ৯৯ রানেই গুটিয়ে যায় জাপান। কোনো ব্যাটারই দাঁড়াতে পারেননি সেভাবে। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ১৮ রান এসেছে নিহার পারমারের ব্যাট থেকে। এ ছাড়া কিফার লেক ১৭ ও কাজুমা কাতো স্টাফোর্ড করেছেন ১৩ রান।
বাংলাদেশের হয়ে যে-ই বোলিংয়ে এসেছেন, তিনিই দেখেছেন সফলতার মুখ। দুটি করে উইকেট শিকার অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও আরিফুল ইসলামের। এ ছাড়া একটি উইকেট নিয়েছেন ইকবাল হোসেন ইমন, মারুফ মৃধা, রোহানত দৌল্লা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মো. রিজওয়ান।
১০০ রানের সহজ লক্ষ্য ২৩২ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যদিও হারাতে হয়েছে একটি উইকেট। ৭১ রানের উদ্বোধনী জুটির পর ফিরে যান ১৬ বলে ৪ চার ও ১ ছক্কায় ২৯ রান করা জিশান আলম। তবে খেলা শেষ করে আসেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলী। ৪৫ বলে ৮ চারে ৫৫ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকি সময়ে তাকে সঙ্গ দেওয়া রিজওয়ান অপরাজিত থাকেন ১০ রানে।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ আগামী ১৩ ডিসেম্বর শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে। তবে আজ যদি আরব আমিরাতকে শ্রীলঙ্কা হারিয়ে দেয়, তাহলে নিজেদের পাশাপাশি বাংলাদেশকেও সেমিফাইনালে নিয়ে যাবে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories