সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

বাংলাদেশকে ১০০ রানের লক্ষ্য দিল জাপান

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬ বার

স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে দুর্দান্ত জয় দিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মিশন শুরু করেছিল বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানকেও দাঁড়াতে দিলো না বাংলাদেশের যুবারা। গুটিয়ে দিলো মাত্র ৯৯ রানে। টানা দ্বিতীয় ম্যাচে জিততে হলে নির্ধারিত ৫০ ওভারে ১০০ রান করতে হবে টাইগারদের।
আজ সোমবার আবুধাবির আইসিসি একাডেমি মাঠে টস জিতে জাপানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাট করতে নেমে খুবই রক্ষণাত্মক ভঙ্গিতে খেলার চেষ্টা করে জাপান। কিন্তু তাদের সেই কৌশল বাংলাদেশের যুবাদের বোলিং তোপের সামনে কোনো কাজই করেনি। ৫০ করতে তারা খরচ করেছে ২৬ ওভার ২ বল। তবু উইকেট বাঁচাতে পারেনি। ৫৩ রান করতে গিয়ে হারিয়েছে তিন উইকেট। এরপর আরও ৪ রান করতে গিয়ে হারায় আরও তিন উইকেট। অর্থাৎ ৫৮ রানে ছিল না ৬ উইকেট।
এরপর বিরতি দিয়ে বাকি উইকেটগুলোও হারায় জাপাান। দলের হয়ে সর্বোচ্চ ১৮ রান করেন ওপেনার নিহার পার্মার। ধীরগতিতে খেলে এই ইনিংস খেলতে তার লেগেছে ৮০ বল। এ ছাড়া কাজুমা কাতো স্ট্যাফোর্ড করেন ১৩ রান (৪২ বলে) এবং কেইফার লেইক খেলে ১৭ রানের (৩৮ বলে) ইনিংস। শেষ পর্যন্ত ৪৭.১ ওভার খেলে ৯৯ রানে অলআউট হয়ে যায় জাপান।
বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট শিকার করেন মাহফুজুুর রহমান ও আরিফুল ইসলাম। একটি করে উইকেট শিকার করেন ইকবাল হোসাইন ইমন, মারুফ মৃধা, রোহানাত দৌলা বর্ষণ, শেখ পারভেজ জীবন ও চৌধুরী মো. রিজওয়ান।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories