রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

জবি এআইএসডিএফ’র নেতৃত্বে হিরা-রুপা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৩ বার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ ডিবেট ফোরামের (এআইএসডিএফ) আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটির (২০২৩-২৪) অনুমোদন দেয়া হয়েছে। কমিটিতে সভাপতি পদে হিরা সুলতানা এবং সাধারণ সম্পাদক পদে রূপা আক্তার বিউটি কে মনোনীত করা হয়েছে। হিরা সুলতানা ২০১৮-১৯ এবং রূপা আক্তার বিউটি ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রোববার এআইএসডিএফ’র বিদায়ী সভাপতি খালিদ হাসান আদর, সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং ডিপার্টমেন্ট অফ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ এর চেয়ারম্যান অধ্যাপক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি : মো. ফাহিমুল হক, রোকাইয়া আক্তার স্বর্ণালী, ফাহিমা বিনতে আনোয়ার, রাজু রায়হান টুটুল, রাজিয়া আক্তার রিতু, মো. শাহরিয়ার বিশ্বাস রাহাত। যুগ্ম সাধারণ সম্পাদক: মো. মোনায়েম, হামিম হোসেন, সুমাইয়া ফাতেমা, নূর আলম শুভ, মোজাম্মেল হোসেন শিমুল, আব্দুল ওয়াহাব, নদীয়া আক্তর।সাংগঠনিক সম্পাদক: আবিদুল হক রাহাত, দপ্তর সম্পাদক: ইসরাত জাহান ইমু, অর্থ সম্পাদক: সাজিদা নাজনীন মিম, প্রচার সম্পাদক:বিকাশ ঘোষ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: তাহমিনা আক্তার, প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক: রাসেল সরকার, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক : সুবোধ দাস, আইন সম্পাদক: সজীব মজুমদার, ছাত্রী বিষয়ক সম্পাদক: হাবিবা ইসলাম, কর্মসূচি বিষয়ক সম্পাদক: উজ্জ্বল চন্দ্র দাস, মানবসম্পদ বিষয়ক সম্পাদক : সোনিয়া আক্তার, গবেষণা বিষয়ক সম্পাদক : নাজিয়া সুলতানা, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক : আব্দুর রহমান মল্লিক, আপ্যায়ন সম্পাদক: শক্তি বিশ্বাস তৃষা।
এআইএসডিএফ’র নবনির্বাচিত সভাপতি হিরা সুলতানা বলেন, এআইএসডিএফ নিঃসন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শক্তিশালী বিতর্ক ক্লাবের মধ্যে অন্যতম একটি ক্লাব। এমন একটি বিতর্ক ক্লাবের দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত। সবসময় চাইবো এই ক্লাবের সকল বিতার্কিকদের আরো একধাপ এগিয়ে নিয়ে যেতে। ক্লাবের জন্য অনেক কিছুই করার ইচ্ছে আছে।সবাইকে সাথে নিয়ে সাধ্যের মধ্যে সবটুকু চেষ্টা থাকবে।
সাধারণ সম্পাদক রূপা আক্তার বিউটি জানান, নতুন দ্বায়িত্ব সবসময়ই নতুন অভিজ্ঞতা এবং জ্ঞানের জন্ম দেয়। সবার ভরসার যথাযথ মান রেখে ডিবেট ফোরাম কে নিজেদের সেরাটা দিতে চাই। যাতে বিতার্কিক শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে নয় পুরো দেশে নিজেদের সফলতার ছাপ রাখতে পারে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories