সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

এবার আর্সেনালকেও হারাল ভিলা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার

পাঁচ বছর আগে কিংবদন্তি আর্সেন ওয়েঙ্গারের শূন্যস্থান পূরণ করতে আর্সেনালে এসেছিলেন উনাই এমেরি। কিন্তু বিদায় নিতে হয় দেড় বছরের মাথায়।
সেই এমেরি ফের একটি ইংলিশ ক্লাবের দায়িত্ব নিয়ে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছেন প্রিমিয়ার লিগে। যার নাম অ্যাস্টন ভিলা। কিছুদিন আগেই বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে তারা। এবার আর্সেনালকেও ১-০ গোলের পরাজয়ের স্বাদ দিল। শুধু তা-ই নয়, পয়েন্ট টেবিলে গানারদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এমেরির শিষ্যরা।
নিজেদের মাঠে মাত্র সপ্তম মিনিটে এগিয়ে যায় ভিলা। লিওন বেইলির পাস থেকে দারুণ এক গোল করেন অধিনায়ক জন ম্যাকগিন। সেই গোল আর শোধ দিতে পারেনি আর্সেনাল। যদিও সিটির তুলনায় ভিলার বিপক্ষে বেশ ভালোই খেলেছে তারা। কিন্তু পয়েন্ট ছাড়াই বাড়ি ফিরতে হয় তাদের।
পরপর দুটি বড় দলকে হারানোর পর শিরোপা লড়াইয়ে যেন একটা আওয়াজ দিল ভিলা। যদিও পা মাটিতেই রাখছেন এমেরি। ভিলা কোচ বলেন, ‘এটা নিয়ে তখনই কথা বলব, যখন ৩০ কিংবা ৩২তম রাউন্ড চলবে এবং যদি আমরা এখনকার মতো একই অবস্থায় থাকি তাহলে হয়তো এই বিষয়ে (শিরোপার দাবিদার) আমি কথা বলতে পারি। মৌসুমের শুরুতে আমরা শিরোপার দাবিদার ছিলাম না। কেবল ১৬টি ম্যাচ হলো। আমরা পয়েন্ট টেবিলের সেরা চারে আছি এবং অবশ্যই চেষ্টা করব সেটা ধরে রাখার।’
১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে তিনে আছে ভিলা। তাদের হারালেই শীর্ষস্থান ধরে রাখত আর্সেনাল। কিন্তু ৩৬ পয়েন্ট নিয়ে দুইয়ে নামতে হয় তাদের। এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।
এদিকে দিনের অপর ম্যাচে বোর্নমাউথের মতো পুঁচকে দলের কাছে ৩-০ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৬ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে তারা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories