রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

রাজধানীতে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ২৭ বার

রাজধানীর নবাবগঞ্জের একটি বাসা থেকে মোছা. তানজিলা আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) দিনগত রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
লালবাগ থানার এসআই তারেক আজিজ জানান, খবর পেয়ে লালবাগের নবাবগঞ্জের একটি বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তার মরদেহ ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে জানা যায় নিহত তানজিলার বাবা মায়ের অনেক আগেই ডির্ভোস হয়েছে। তানজিলার একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল। এসব বিষয় নিয়ে নিহত তানজিলা মানসিক চাপে ছিলেন। এসব কারণেই তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
তাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হবিগঞ্জ থানার পশ্চিম রাজারগাঁও গ্রামে। তার বাবার নাম ইব্রাহিম খলিল। বর্তমানে লালবাগের নবাবগঞ্জ এলাকায় থাকতেন

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories