সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩১ বার

মিরপুরে স্পিনারদের রাজত্ব হবে, সেটা স্পষ্ট ছিল প্রথম দিন থেকেই। নিউজিল্যান্ড বনাম বাংলাদেশের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ১৫ উইকেটের পতন ঘটেছিল। এরপরেই বোঝা গিয়েছিল পিচের চরিত্র। মাঝে দুই দিন বৃষ্টি আর আলোকস্বল্পতার জন্য ঢাকা টেস্টে বিঘ্ন ঘটেছিল। ৪র্থ দিন পিচ পুরোপুরি স্পিনবান্ধব। এজাজ প্যাটেল তার ৬ উইকেট দিয়ে বুঝিয়ে দিয়েছিলেন ম্যাচের গতি কেমন হতে পারে।
সেটাই এবার ঘটছে বাংলাদেশের জন্য। মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা পুরোপুরি চেপে বসেছেন কিউই ব্যাটিং লাইনআপের উপর। টাইগারদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে নিউজিল্যান্ড। ডেভন কনওয়ের পর কেইন উইলিয়ামসন এবং হেনরি নিকোলসকে সাজঘরে পাঠিয়েছে বাংলাদেশ।
টার্গেট মোটে ১৩৭। ইনিংসের শুরুতেই বাংলাদেশের দরকার ছিল দারুণ কিছুর। সেটাই এনে দিয়েছেন শরিফুল ইসলাম। প্রথম ওভার থেকেই কনওয়েকে ভুগিয়েছিলেন নিজের দুর্দান্ত ইনসুইং দিয়ে। লাঞ্চের পরপরই সেই ইনসুইং দিয়েই কনওয়ের উইকেট তুলে নেন শরিফুল। নিচু হয়ে আসা বলটায় খেই হারান এই ওপেনার। বাংলাদেশ পেয়ে যায় কাঙ্ক্ষিত উইকেট।
কেইন উইলিয়ামসন এর আগেও বহুবারই বাংলাদেশকে ভুগিয়েছেন। ঢাকা টেস্টের এই ইনিংসেও তাকে নিয়েই ছিল দুশ্চিন্তা। অভিজ্ঞ এই ব্যাটারের শুরুটাও ভাল ছিল। দেখেশুনে বেশকিছু বাউন্ডারিও তুলে নিয়েছিলেন। অবশ্য তাকে বাড়তে দেননি তাইজুল। এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন, তবে তাইজুলের বাড়তি সুইং ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় উইকেটেরক্ষক সোহানের কারছে। স্টাম্পিংয়ে শেষ হয় উইলিয়ামসনের ইনিংস।
আর হেনরি নিকোলস ফিরেছেন মিরাজের স্পিনে। মাপা এক বলে লেগবিফোরের শিকার এই ব্যাটার।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories