সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

ফিফা বর্ষসেরা পুরস্কার ১৫ জানুয়ারি

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৪ বার

প্রতিবছর ফুটবল মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্সের বিচারে বর্ষসেরা পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করে থাকে বৈশ্বিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যা ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড নামেও পরিচিত।
এবার ২০২৩ সালের বর্ষসেরা পুরস্কার প্রদানের তারিখ ঘোষণা করল ফিফা। ২০২৪ সালের ১৫ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এ পুরস্কার প্রদান করা হবে। এ নিয়ে অষ্টমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড।
এ নিয়ে তৃতীয়বারের মতো লন্ডনে অনুষ্ঠিত হবে ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড। এর আগে ২০১৬ ও ২০১৭ সালেও এখানে হয়েছিল অনুষ্ঠানটি।
এই মর্যাদাপূর্ণ ইভেন্টটিতে বিশ্বের সেরা খেলোয়াড়, কোচ, ভক্ত, গোল এবং ন্যায্য খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ বরাবরের মতো এবারও ফিফা ১১টি ক্যাটাগরিতে বর্ষসেরা পুরস্কার প্রদান করবে। চূড়ান্ত মনোনীত নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে।
২০১৭ সালে ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন কর্তৃক প্রদত্ত ব্যালন ডিঅর থেকে আলাদা হয়ে যায় ফিফা। এর পর থেকে প্রতিবছর ‘দ্য বেস্ট’ ফিফা ফুটবল অ্যাওয়ার্ড ঘোষণা করে আসছে ফিফা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories