গাজীপুরে কালিয়াকৈরে শনিবার রাতে গোয়ালবাতান এলাকা থেকে মোজাম্মেল হক, মনসুর আলী ,সেলিম হোসেন নামে সাংবাদিক নামধারী তিন মাতালকে আটক করেছে পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোয়ালবাতান এলাকায় শনিবার রাতে এক হোটেলে মাতাল অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিন নামধারী সাংবাদিককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। নেশা খেয়ে মাতলামী করার অপরাধে তাদের নামে রাতেই মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘আটক ব্যক্তিদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply