মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর সীমান্তের ওপারের ইশারায় অনেকে দেশকে অস্থিতিশীল করতে চাইছেন: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে শুরু হলো ৮ সপ্তাহব্যাপী গ্র্যান্ড মিউজিক্যাল নাইট বাণিজ্য মেলার প্রধান ফটক ভেঙে ক্যাম্পাসে ফিরলেন শেকৃবি শিক্ষার্থীরা শ্রমিক অসন্তোষে গাজীপুরের শিল্পাঞ্চলে অস্থিরতা, ছুটি ঘোষণা বিভিন্ন কারখানায় রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ভাগিনা দম্পতি’কে মারধর: প্রবাসী বোনের সম্পত্তি দখল গাজীপুর প্রেস ক্লাবকে দূর্নীতিমুক্ত এবং সরকারের বিরুদ্ধে মিথ্যাচার প্রতিবাদে মানববন্ধন ট্রাম্পের বাসভবনের অদূরে আছড়ে পড়ল উড়োজাহাজ, নিহত সবাই

মেডিকেল ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৪ বার

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস (মেডিকেল) ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভর্তি কমিটির এক সভা থেকে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ভর্তি কমিটির সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলসহ (বিএমডিসি) পরীক্ষা সংশ্লিষ্ট অংশীজন অংশ নেয়। সভায় অংশ নেয়া স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. মুজতাহিদ মুহাম্মদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের ৯ তারিখে এমবিবিএস ভর্তি পরীক্ষা নেয়ার বিষয়ে একটি প্রস্তাবনা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে ভর্তি পরীক্ষার বিষয়টি এখনো অনুমোদন হয়নি, তাই নির্দিষ্ট কোনো তারিখ আমরা এখনই বলতে পারছি না।
সরকারি মেডিকেল কলেজগুলোতে এবছর এমবিবিএস কোর্সে আরও এক হাজার ৩০টি আসন বৃদ্ধি করেছে সরকার। এবার মোট আসন সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ হাজার ৩৮০টিতে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এবছর আসন সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকারি মেডিকেল কলেজে ২০ থেকে ৬০টি পর্যন্ত আসন বেড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আসন বেড়েছে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজে ৬০টি, মানিকগঞ্জের কর্নেল মালেক ৫০টি, শেখ হাসিনা মেডিকেল কলেজে ৬০টি করে, শহীদ মনসুর আলী মেডিকেলে ৩৫টি, সাতক্ষীরা মেডিকেলে ৩৫টি এবং সৈয়দ নজরুল ইসলাম মেডিকেলে ৩৫টি।
গত বছর দেশের সরকারি ৩৭টি সরকারি মেডিকেল কলেজে বছরে ৪ হাজার ৩৫০ জন করে শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়ে আসছেন। আসন বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হওয়ার ফলে এ সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৩৮০।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories