সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

উলিপুরে বকেয়া মজুরির দাবিতে ইজিপিপি প্রকল্পের শ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৮ বার

কুড়িগ্রামের উলিপুরে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন ইজিপিপি(প্লাস) প্রকল্পের শ্রমিকরা। গত বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় এ কর্মসূচি পালন করেন অতিদরিদ্র শ্রমিকরা। এ সময় প্রায় ২ হাজার শ্রমিক শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্ত্বরে অবস্থান নেন। পরে বকেয়া মজুরি আদায়ের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রহমানের বরাবর লিখিত আবেদন করেন।
জানা গেছে, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে ৫০৭১ জন শ্রমিক বাছাই করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ শুরু করেন তারা। দৈনিক ৪০০টাকা মজুরিতে এ প্রকল্পের মাধ্যমে দুই দফায় ১১০দিন কাজ করার কথা থাকলেও তা করা হয় ৭৭ দিন। আবার কোন ইউনিয়নে এর কম-বেশিও হয়েছে। কিন্তু শ্রমিকরা মজুরি পান মাত্র ৪৬ দিনের ১৮ হাজার ৪০০ টাকা। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও বকেয়া টাকা পাননি তারা।
শ্রমিক নুরুজ্জামান মিয়া, শাহাজাহান আলী, আব্দুল বাতেন, মহুবর রহমানসহ কয়েকজন জানান, ইজিপিপি প্লাস প্রকল্পে আমার ৫০৭১ জন শ্রমিক কাজ করেছি। কিন্তু ১৮৫০০ হাজার টাকা দেওয়া হলেও এখনও প্রায় ১৪০০০ হাজার বকেয়া রয়েছে। চেয়ারম্যান-মেম্বারদের বার বার বলা হলেও তারা টাকার কোন সুরাহা করছে না। ফলে বাধ্য হয়ে আমরা বিক্ষোভ করতেছি।
সাজু মিয়া, আবু তালেব জানান, সপ্তাহে বৃহস্পতিবার ও শুক্রকার কাজ বন্ধ থাকার নিয়ম থাকলেও আমাদের দিয়ে বৃহস্পতিবারও কাজ করে নেওয়া হয়েছে। কিন্তু আমরা সঠিক মজুরি পাইনি। নির্বাচনের আগে তারা তাদের বকেয়া মজুরির দাবি করেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সিরাজুদ্দৌলা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সুরাহা করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আতাউর রহমান বলেন, তারা (শ্রমিক) আমার কাছে আসছিলেন, আমি তাদের সাথে কথা বলেছি। গত অর্থ বছরে শ্রমিকদের তালিকা সংযোজন বিয়োজন করার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories