মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা হাম উপসর্গে আরো ৮ শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর আশ্বাস ॥ মঙ্গলবার রাত থেকেই সংকট দূর হয়ে গ্যাস-বিদ্যুৎ আগের অবস্থায় ফিরবে স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা করলেন : ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ। নভেম্বরের মাঝামাঝিতে শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন: ইসি মাছউদ রুহুল কবির রিজভীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বিত প্ল্যান করে ব্যবস্থা নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী রাজধানীর শ্যামলীর টিবি হাসপাতালকে জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ ইনস্টিটিউট করা হবে : ববি হাজ্জাজ বুদ্ধিজীবী কবরস্থান থেকে শুটারগান উদ্ধার এবার ডাকসুর সংগ্রহশালায় গোলাম আজমকে জুতা মারার ছবি সাঁটালো ছাত্র ফেডারেশন

আলোক স্বল্পতায় বন্ধ খেলা, ৩০ রানের লিড বাংলাদেশের

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৯ বার

আকাশের সঙ্গে মিরপুর টেস্টের লড়াইটা ভালোই চলছে। বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে এমনিতে চার সেশন খেলা হয়নি। বৃষ্টি থামলে মাঠ শুকিয়ে তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে বল মাঠে গড়ালেও এবার আলোক স্বল্পতায় বন্ধ রইল তৃতীয় ও শেষ সেশনের খেলা।
খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৩৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। তাতে অবশ্য ৩০ রানের লিড পেয়েছে স্বাগতিকরা।
৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। দলীয় ৩ রানে ২ বলে ২ রান করে আউট হন ওপেনার মাহমুদুল হাসান জয়। এজাজ প্যাটেলের বলে স্লিপে ডেরিল মিচেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদুল
এরপর নাজমুল হোসেন শান্ত ও জাকির হাসানের ৩৫ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের, তবে এই জুটি ভাঙে শান্তের বিদায়ে। টিম সাউদির বলে কেন উইলিয়ামসনের হাতে ক্যাচ দিয়ে বাংলাদেশ অধিনায়ক আউট হন ১৫ রানে।
জাকির ১৫ রানে অপরাজিত আছেন। তাঁর সঙ্গী হয়েছেন মমিনুল হক। তবে আলোক স্বল্পতার কারণে খেলা বন্ধ করে দেন আম্পায়াররা। জাকির ২১ বলে ১৬ রানে অপরাজিত আছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories