সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট : চিফ প্রসিকিউটর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের জন্য সক্ষমতার সবটুকু করবো: তুরস্কের প্রেসিডেন্ট দুই বছরে সরকারি ঋণ বেড়েছে ৫ লাখ ৪০ হাজার কোটি টাকা : অর্থ ও পরিকল্পনামন্ত্রী হামের উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু উত্তাল গাজীপুর, নতুন করে অর্ধশতাধিক কারখানায় ছুটি ঘোষণা নারীদের যাতায়াত সহজ ও পরিবেশবান্ধব করতে ১০০ বৈদ্যুতিক বাস কিনছে সরকার ডিসেম্বরের মধ্যেই এইচএসসি সাপ্লিমেন্টারি-পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হবে : শিক্ষামন্ত্রী গাজীপুরে টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা বাংলাদেশি জাতীয়তাবাদ দর্শনের সংগঠিত যাত্রা শুরু হয় ৭ নভেম্বর : জহির উদ্দিন স্বপন

৮ রানের লিড নিয়ে থামল নিউজিল্যান্ড

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ২৭ বার

বৃষ্টির কারণে দেড় দিন পর মাঠে নেমে বাংলাদেশের সামনে বড় লিড দাঁড় করানোর চেষ্টা করেছিলেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে মিচেলকে বেশি বাড়তে দেয়নি বাংলাদেশ। তবে গ্লেন ফিলিপস ফেরাতে পারেনি বাংলাদেশ। অবশেষে বাংলাদেশকে ৮ রানের লিড দিয়ে ফেরত যান এই কিউই ব্যাটার। তার ফেরত যাওয়ার পর আর কোনো রান যোগ না করে ১৮০ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড।
ফিলিপস বলতে গেলে বোলারদের তুলোধুনো করেছেন ডানহাতি এই কিউই ব্যাটার। দলকে বড় লিড এনে দেওয়ার চেষ্টা করেছেন তিনি। মারকুটে ব্যাট করে সেঞ্চুরির পথে হাঁটছিলেন তিনি। অবশেষে তাকে সেঞ্চুরিবঞ্চিত করেছেন শরিফুল ইসলাম। বাঁহাতি এই পেসারের ফুল লেন্থের বলে উইকেটরক্ষক নুরুল হাসানের হাতে ক্যাচ হন তিনি। ৭২ বলে ৮৭ রান করেন তিনি।
এর আগে বৃষ্টির পর মাঠে নেমেই আক্রমনাত্মক ব্যাটিং করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস। তবে সেটি বেশিক্ষণ চলতে দেননি অফস্পিনার নাঈম হাসান। কিউইদের ৬০ বলে ৪৯ রানের জুটি ভাঙেন তিনি।
২১তম ওভারে নাঈমকে লং অন অঞ্চলে আকাশে তুলে মারেন মিচেল। মিড অফ অঞ্চল থেকে দৌড়ে এসে ৩৯ বলে ১৮ করা মিচেলকে দুর্দান্ত ক্যাচ বানান মেহেদী হাসান মিরাজ।
এরপর ব্যাক টু ব্যাক বল করতে এসে মিচেল স্যান্টনারকে ফেরালেন নাঈম। ব্যাটের কানায় বল লাগিয়ে প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন হাতের ধরা পড়েন স্যান্টনার। ৭ বলে ১ রান করেন এই কিউই ব্যাটার।
এর আগে ম্যাচের দ্বিতীয় দিন গতকাল বৃহস্পতিবার ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সারাদিনই বৃষ্টি হয়েছে। যে কারণে মাঠে গড়াতে পারেনি খেলা। আজ শুক্রবার সকাল পৌনে ৯ টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও সেটিও সম্ভব হয়নি।
এর আগে বুধবার প্রথম দিনের খেলা নির্বিঘ্নেই শেষ হয়েছিল। স্পিনারদের দাপটে দুই দলেরই মোট ১৫টি উইকেট পড়ে প্রথম দিনে। আজ ৫ উইকেটে ৫৫ রান নিয়ে মাঠে নেমেছে নিউজিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল ও গ্লেন ফিলিপস।
শেরেবাংলা স্টেডিয়াসে প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশ অলআউট হয়েছিলো ১৭২ রানে। সর্বোচ্চ ৩৫ রান করেন মুশফিকুর রহিম। ৩১ রান করেন ডানহাতি ব্যাটার শাহাদাত হোসেন।
জবাব দিতে নেমে ৪৬ রানে নিউজিল্যান্ড হারায় ৫ উইকেট। মেহেদী হাসান মিরাজ নেন ৩ উইকেট ও ২ উইকেট নেন তাইজুল ইসলাম।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories