সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে উত্তাল গাজীপুর,বিজিবি মোতায়েন যুবকদের কর্মমুখী করতে হবে, রাজনৈতিক বিপ্লবের পাশাপাশি দেশও গড়তে হবে এলডিসি সময় বৃদ্ধি ব্যতিক্রমী, এখন কৃতিত্ব দেখানোর পালা : সিপিডি রুট নিয়ে বিরোধ, তবু আজ চালু হচ্ছে কোম্পানিভিত্তিক বাস পোশাকশ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণে মজুরি বোর্ড ঘোষণা তাহসিফের সঙ্গে থাকা তরুণী দিশা গ্রেপ্তার শ্রমিকদের সরিয়ে দেওয়া হয়েছে, যান চলাচল স্বাভাবিক : পুলিশ বাংলাদেশি হজযাত্রীদের ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি আরব কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন সোমবার থেকে অটোরিকশা নিবন্ধন, লাইসেন্সের আওতায় আসবেন চালক

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষক পেলেন গবেষণা পুরস্কার

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৪ বার

গবেষণায় অবদান রাখায় জামালপুরের মেলান্দহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৩ জন শিক্ষককে পুরস্কৃত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৬ ডিসেম্বর দুপুরে একাডেমিক ভবনের হলরুমে এই সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-ভিসি প্রফেসর ড. কামরুল আলম খান। গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক আন্তর্জাতিক বিজ্ঞানী ড. মাহমুদুল হাসান এতে সভাপতিত্ব করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক-পদার্থবিদ্যার সাবেক চেয়ারম্যান ড. জিএম ভূইয়া, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. আবদুল মাননান, রেজিস্ট্রার ড. সৈয়দ ফারুক হোসেন, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান ড. ইউসুফ আলী, সিইসি বিভাগের শিক্ষক ড. হুমায়ুন কবির এবং গবেষণা সেলের ভারপ্রাপ্ত পরিচালক নাহিদ সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে গবেষণায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৩ জন শিক্ষককে সম্মাননা সনদ ও নগদ অনুদানের চেক হস্তান্তর করা হয়।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories