সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ রেখে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ইইউয়ের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শিগগিরই : বাণিজ্যমন্ত্রী চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জ্বালানি নিরাপত্তার রোডম্যাপে নতুন প্রকল্প, পুরোনো সংকটের কী হবে রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী পরকীয়া সম্পর্ক ফাঁস হওয়ায় কচুয়ায় একই পরিবারের তিনজনকে হত্যা লক্ষ্মীপুর রায়পুরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে যুবক আটক উলিপুরকে মডেল উপজেলা গড়তে গণমাধ্যমের সহযোগিতা চান এমপি সালেহী রাষ্ট্রপতি ঠাকুরগাঁও পৌঁছেছেন

মিরপুর টেস্ট : বৃষ্টিতে খেলা শুরু হতে দেরি

রিপোর্টারের নাম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৩০ বার

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভোর রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। সেই বৃষ্টি চলতে থাকায় মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা সময়মত শুরু করা যায়নি।
প্রথম দিনে ১৫ মিনিট কম খেলা হওয়ায় এদিন ৯টা ১৫ থেকে শুরু হওয়ার কথা ছিলো দিনের খেলা। কিন্তু সকাল সাড়ে ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছিল। পিচ ও মাঠ কাভার দিয়ে ঢাকা। প্রতিকূল আবহাওয়ায় দিনের খেলা নিয়ে তাই শঙ্কা বাড়ছে। খেলোয়াড়রা মাঠে এলেও বেশিরভাগই সময় পার করছেন ড্রেসিংরুমে। মুশফিকুর রহিমকে দেখা গেছে ইনডোরে ব্যাটিং অনুশীলনে।
ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব ছিলো প্রথম দিনেও। সকাল থেকেই মেঘে ঢাকা ছিলো আকাশ। ফ্লাড লাইটের আলোয় শুরু হওয়া ম্যাচে দাপট দেখান স্পিনাররা। কিউই স্পিনারদের তোপে ১৭২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। তবে শেষ বিকেলে বল হাতে নিয়ে সফরকারীদের এলোমেলো করে দেন তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা। ৫৫ রান তুলে তাই ৫ উইকেট হারিয়ে প্রবল চাপ নিয়ে দিন শেষ করে ব্ল্যাকক্যাপসরা।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories