মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মৈত্রী ট্রেন চালুর বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে: রেলমন্ত্রী সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর জন্য মন্ত্রিপরিষদের ৭ নির্দেশনা শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে : শামা ওবায়েদ হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা পাবনা সাঁথিয়ায় পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার হযরত শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা

মিরপুরে দ্বিতীয় টেস্ট ম্যাচ বুধবার, দেখা যাবে ১০০ টাকায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৭ বার

নিউজিল্যান্ডের বিপক্ষে সিলেট টেস্টে ইতিহাস গড়া জয়ের পর এবার সিরিজ জিততে মরিয়া বাংলাদেশ। আগামীকাল বুধবার মিরপুর শের-ই-বাংলায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল।
এ ম্যাচের গ্যালারির টিকিটের দাম প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মাঠে বসে খেলা দেখতে দর্শকদের সর্বনিম্ন দিতে হবে ১০০ টাকা। এ দামে পাওয়া যাবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। নর্থ অথবা সাউথ স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ২০০ টাকায়।
এ ছাড়া ক্লাব হাউজের ৩০০ ও ভিআইপি স্ট্যান্ডে বসে খেলা দেখতে চাইলে লাগবে ৫০০ টাকা। আর সর্বোচ্চ পর্যায়ের টিকিটের মূল্য রাখা হয়েছে ১ হাজার টাকা। এই টাকায় গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখা যাবে।
টিকিট কেনা যাবে ম্যাচের আগের দিন ও ম্যাচ ডে’তে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওর্দী ইনডোর স্টেডিয়াম সংলগ্ন বুথ থেকে।
এর আগে, সিলেটে প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং করে টেস্টের দুই ইনিংসে ১০ উইকেট নেন তাইজুল ইসলাম। শুধু তাইজুল নন, দারুণ বোলিং করেছেন মেহেদি মিরাজও। ব্যাট হাতে ইতিহাস গড়েছেন অধিনায়ক নাজমুল শান্ত। বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক হিসেবে অভিষেকেই সেঞ্চুরি করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories