শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা সংকটের উৎস মিয়ানমারে, সমাধানও সেখানেই: প্রধানমন্ত্রী দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী তারেক-শেহবাজের প্রথম বৈঠক, সম্পর্ক নিয়ে যে বার্তা দিল পাকিস্তান জলবায়ু সংকট মোকাবেলায় ৪ প্রস্তাব প্রধানমন্ত্রীর জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান বিশ্বশান্তি ও মানবতার পক্ষে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন বিরোধী দল পালামেন্টে সুন্দর সুন্দর কথা বলেন বাইরে ৭১ রুপ ধারণ করে : শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি সৌদি আরবের নিরাপত্তায় জরুরি বৈঠকে বসছে মক্কা জোট

নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবারই হচ্ছে স্মার্ট বাংলাদেশ

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ বার

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় বক্তারা বলেছেন, নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবারই হচ্ছে স্মার্ট বাংলাদেশের সূচক।
আজ সোমবার সকার ১০টায় জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগ ওই অ্যাডভোকেসি সভার আয়োজন করে।

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ (৯-১৪ ডিসেম্বর-২০২৩) উদযাপন উপলক্ষে জয়পুরহাট জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সম্মেলনকক্ষে আয়োজিত এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. হাবেল উদ্দিন।
জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ডা. কে এম জোবায়ের গালীব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
‘নিরাপদ মাতৃত্ব, পরিকল্পিত পরিবার- স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্য সামনে রেখে ৯ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে আয়োজিত ওই অ্যাডভোকেসি সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিভিল সার্জন ডা. আকুল উদ্দিন, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উম্মে কুলসুম।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু প্রমুখ।
নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবারই হচ্ছে স্মার্ট বাংলাদেশ উল্লেখ করে বক্তারা আরও বলেন, দেশের উন্নয়নে নিরাপদ মাতৃত্ব ও পরিকল্পিত পরিবার গঠনে নানা পদক্ষেপ গ্রহণ করেছে বর্তমান সরকার। অ্যাডভোকেসি সভায় পাওয়ার প্রেজেন্টেশনের মাধ্যমে সেবা সপ্তাহের বিস্তারিত কর্মসূচি তুলে ধরা হয়। জয়পুরহাট জেলায় পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে উন্নত পরিবেশে সন্তান প্রসব কার্যক্রম চলছে। গত এক বছরে উন্নত পরিবেশে সন্তান প্রসবের সংখ্যা হচ্ছে ৭৬২ টি। পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা ছাড়াও মাঠ পর্যায়ে দায়িত্ব পালনকারী পরিবার কল্যাণ পরিদর্শকারা অ্যাডভোকেসি সভায় অংশগ্রহণ করেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories