রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

নাশকতার ৮ মামলায় আগাম জামিন পেলেন নিপুণ রায়

অনলাইন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৮ বার

নাশকতার অভিযোগে করা পৃথক আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন মঞ্জুর করে আদেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) হাইকোর্টের বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর রমনা ও পল্টন থানায় সাতটি এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানায় করা এক মামলায় তাকে জামিন দেওয়া হয়।
নিপুণ রায় চৌধুরীর বাবা ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট নিতাই চৌধুরী জামিনের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

আমাদের সাথেই থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর

Categories